শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
রাজধানীর গৈদারটেকে সংবাদকর্মীদের ওপর বর্বরোচিত হামলার দারুস সালাম থানায় মামলা দায়ের, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ নূরুল ইসলাম মণি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা কাতারের পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে আমিনবাজার-২ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা ফুলপুরের সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের সরেজমিন পরিদর্শন হরমুজ়ের কাছে হামলা! ভারতীয় পতাকাবাহী জাহাজ ডুবেই গেল জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে আমার দিদি
Headline
Wellcome to our website...
স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে— রেল প্রতিমন্ত্রী।
/ ৬৩ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

সড়ক পরিবহন, সেতু ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আজ ১৪মে বৃহস্পতিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সরকারের বয়স মাত্র তিন মাস হলেও ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন শুরু হয়েছে। সরকার শুধু স্বপ্ন দেখায় বিশ্বাসী নয়, বরং পরিকল্পনার ভিত্তিতে বাস্তবসম্মত উন্নয়ন বাস্তবায়নে কাজ করছে।

অনুষ্ঠানে তিনি বলেন, প্রথম ধাপে প্রায় ৬ হাজার ৯৪৩ জনের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হবে। তিনি এ উদ্যোগকে শুধু একটি অনুষ্ঠান নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে একটি মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

বক্তব্যে ময়মনসিংহ রেলস্টেশনের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহ রেলস্টেশনে বৃষ্টির সময় পানি জমে যাওয়া, যাত্রীদের জন্য বিশ্রামাগারের অভাব, নারী যাত্রীদের নামাজের ব্যবস্থা ও পাবলিক টয়লেট সংকটসহ নানা সমস্যা দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, সারা দেশে রেলকে ডুয়েল গেজে রূপান্তরের কাজ চলমান রয়েছে এবং ময়মনসিংহও এ পরিকল্পনার অন্তর্ভুক্ত। ময়মনসিংহ-ঢাকা ও ময়মনসিংহ-সিলেট আন্তঃনগর ট্রেন চালুর দাবি বিবেচনায় রয়েছে। লোকোমোটিভ ও কোচ সংকটের কারণে তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব না হলেও অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।

এছাড়াও ময়মনসিংহের গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলোতে যানজট নিরসনে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ময়মনসিংহের তিনটি রেলক্রসিং এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

শেষে তিনি স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং সকলের সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোঃ জাকির হোসেন বাবলু। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.