রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
মোহাম্মদপুরে পুলিশের সামনেই প্রবাসীর কোটি টাকার বাড়ি দখলের অপচেষ্টা: কিশোর গ্যাংয়ের সশস্ত্র তাণ্ডবের অভিযোগ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামের গণমিছিল অনুষ্ঠিত। সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী সাভারের আশুলিয়ার ইয়ারপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী দুলাল মীরের নিজ উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন। নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারির অভিযোগ, ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতির তথ্য প্রকাশ। ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা
Headline
Wellcome to our website...
ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
/ ১৫ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : এ যেন এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ।ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। তিনি জানান, শুক্রবার বিকালে রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিস্কার-পরিচ্ছন্নতা কেমন তা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে ঘুরেছেন। ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী অতিক্রম করে। উপসচিব জাহিদুর ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন, তিনি রাজধানী ঢাকাকে ক্লিন সিটি হিসেবে দেখতে চান। সেজন্যই তিনি সিটি কর্পোরেশনের রাস্তা সরজমিন ঘুরে দেখছেন। প্রধানমন্ত্রীর সাথে গাড়িতে ছিলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারি একান্ত সচিব- আব্দুর রহমান সানী। উপ-প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বিকাল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে বেরিয়েছেন। নিজে ড্রাইভ করছেন গাড়ি। শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়া প্রভৃতি সড়ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান । প্রায় আড়াই ঘন্টার অধিক সময় সড়কসমূহ ঘুরে মাগরিবের নামাজের সময়ে গুলশানের বাসায় ফিরেন প্রধানমন্ত্রী বলে জানান উপ-প্রেস সচিব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.