রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
মোহাম্মদপুরে পুলিশের সামনেই প্রবাসীর কোটি টাকার বাড়ি দখলের অপচেষ্টা: কিশোর গ্যাংয়ের সশস্ত্র তাণ্ডবের অভিযোগ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামের গণমিছিল অনুষ্ঠিত। সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী সাভারের আশুলিয়ার ইয়ারপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী দুলাল মীরের নিজ উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন। নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারির অভিযোগ, ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতির তথ্য প্রকাশ। ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা
Headline
Wellcome to our website...
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
/ ১৮ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি’র মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একই সঙ্গে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল বলেন, ‘ধর্মের নামে যারা দেশকে বিভাজনের দিকে নিয়ে যেতে চায়, তাদের অবশ্যই রুখে দিতে হবে। মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চাই। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিএনপির মহাসচিব আরও বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে সম্প্রীতির দেশ। এখানে হাজার বছর ধরে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে।
জাতির মুক্তিসংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় পরিচয় নির্বিশেষে ঐক্যের মূল আদর্শকে ভিত্তি করে।
গত ১৫ বছরের হাসিনা শাসনামলে গণতন্ত্রের অবক্ষয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সব নাগরিকের সমান অধিকার, ধর্ম পালনের স্বাধীনতা এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করার একমাত্র নিশ্চয়তা হলো কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা।
সরকারের অন্তর্ভুক্তিমূলক নীতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিতে সনাতন সম্প্রদায়, জাতিগত সংখ্যালঘু, সমতল ও পার্বত্য অঞ্চলের জনগণের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেছে।
তিনি বলেন, দুর্গাপূজা ও রথযাত্রাসহ বিভিন্ন বড় ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বিএনপি কাউকে ‘সংখ্যালঘু’ মনে করে না, তাই সনাতন ধর্মাবলম্বীকে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে।তিনি আরও বলেন, ‘আমরা একই মাতৃভূমির সন্তান। আমাদের অভিন্ন সংস্কৃতি ও ইতিহাসের আলোকে আমরা একসঙ্গে এগিয়ে যাব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.