শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
দেশ কোন দিকে যাচ্ছে
/ ১১৩ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৬ অপরাহ্ন

আনিস প্রধান পঞ্চগড় : সম্প্রতি আমি আমার দেশের রাষ্ট্রযন্ত্রের উপর কোন আস্থা রাখতে পারছিনা। একজন রাষ্ট্র বিজ্ঞান এর ছাত্র হিসেবে আমি সংকিত!
কি হচ্ছে? কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। দেশে কোন নিরব বিপ্লব হতে যাচ্ছে কি না? বুঝতে পারছি না। আসলে সব সম্ভব এর দেশ বাংলাদেশ। এখানে কখন কি ঘটবে কেউ আগে ভাগে জানেনা। সম্প্রপ্তি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক কে ক্ষত বিক্ষত করা আমার কাছে অবাক লেগেছে। যে দেশে ডাকসুর ভিপির জীবনের নিরাপত্তা নেই। সেখানে আপনি ও আমি তেলাপোকা অথবা ছারপোকা মাত্র। বিগত ১৬ বছর আওয়ামী স্বৈরশাসক এর শাসন, ভারতের কাছে দেশ বিক্রির অভিনব পায়তারা। এ যেন এক মহা অসনি সংকেত। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান, অসংখ্য প্রান বিসর্জন আহত আরো অনেক বেশি। এরি মাঝে ভারতের কুটনৈতিক চালের আগ্রাসন হতে, নতুন শেকল ছেড়া,নতুন স্বাধীনতা। গরীবের বৌ সুন্দরী সবার ভাবি। ভারত সুপার পাওয়ার এর দেশ। আমরা অর্থনৈতিক উন্নয়নে অগ্রগামী গরীব দেশ। ভারত তার রাষ্ট্র দানব যন্ত্রে, যে কোন মুল্যে আমাদের দমিয়ে করদ রাজ্যে পরিনত করতে চাইছে। এ যেন তাদের আজীবন পিপাসা! পরছে না শুধু মুসলিম রাজ্য বলে।কারন বিশ্বে মুসলিম রাষ্ট্র সংখ্যা গরিষ্ঠ। ভারত আমাদের একতরফা অগ্রাসন করতে গেলে, মুসলিম রাষ্ট্র গুলো বাঁধ হয়ে দাঁড়াবে। তা ছাড়া বর্তমান ভারতের অর্থনৈতিক আয়ের উৎস মিডিলিষ্ট। অর্থাৎ মধ্যপ্রাশ্চের দেশ গুলো। ওখানে তাদের লক্ষ কোটি মানুষ কাজ করে রেমিটেন্স পাঠিয়ে দেশ কে সচল রেখেছে। এমনিতেই ভারত অতি জন সংখ্যার একটি দেশ। সুপার পাওয়ার হলেও, এখনো অসংখ্য জনগন একবেলা খায় বা না খেয়ে কালাতিপাত করছে জনগন। উপরন্ত চীন চির শত্রু। আবার অন্য দিকে আরেক চির শত্রু সুপার পাওয়ার পাকিস্তান। মহা বিপাকে ভারত। কুল রাখি না শ্যম রাখি ভাবা বড় দায়। এত গোলমালের মাঝে আমার দেশের কিছু আওয়ামী পন্থী মনে করছে, ভারত তার হস্তক্ষেপে আবারো, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে। এটা ওদের নিছক গুড়েবালি আকাশ তম্বি সপ্ন মাত্র। ভারতে বর্তমানে মোদির গদি ধরে রাখাই কঠিন। তামিলনাড়ু সরাসরি মোদির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পশ্চিম বংগে মোদি বিরোধী জোট কংগ্রেস আরো বেশি শক্তিশালী। চিনের মদদে সেভেন সিষ্টার হারতে বসেছে। লাখাদের অনেকটাই হাতছাড়া। এত কথার দরকার ছিল না। আসলে আমি বুঝতে চাইছি, যারা মনে করছেন আবারও ভারত ৭১ এর মত আপনার ক্ষমতা আপনাকে ফিরিয়ে দিবে। তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এখনি সময় ভারত বিশ্বাস বাদ দিয়ে, আপনার জন্মভুমি বাংলাদেশ। কিভাবে আপনার জন্মভূমি কে কিভাবে আরো উন্নত থেকে উন্নত কারা যায়, সে ই চিন্তা করি। পাশাপাশি বিদেশের গোলামী না করে শৃঙ্খল মুক্ত এক স্বাধীন দেশ গড়ি। আল্লাহ অব্যশই আমাদের সহযোগিতা করবেন, আমিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.