শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
ওআইসি শ্রম মহাপরিচালকের সাথে শ্রম উপদেষ্টার সাক্ষাৎ
/ ১৫০ সময় দেখুন
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

ডেক্স রিপোর্ট : শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে আজারবাইজানের বাকুতে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শ্রম কেন্দ্রের মহাপরিচালক আজার বায়রামভ সাক্ষাৎ করেন।মঙ্গলবার অনুষ্ঠিত এই সাক্ষাতে প্রবাসী শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, ভিসা এবং অন্যান্য সুবিধা বিষয়ে কারিগরি সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময়ে শ্রম উপদেষ্টা বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা প্রদান, অধিকার আদায় ও অন্যান্য সুবিধা প্রাপ্তিতে ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে কারিগরি সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন।তিনি এ বিষয়ে ওআইসি শ্রম কেন্দ্রকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় ওআইসি শ্রম কেন্দ্রের মহাপরিচালক বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের মতো ওআইসিভুক্ত দেশসমূহের নাগরিকগণ যেন কাজের জন্য অন্যান্য ওআইসিভুক্ত দেশে আবেদন করতে পারে এবং যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পেতে পারে সে লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার আওতায় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে । এ বিষয়ে তিনি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎ শেষে শ্রম উপদেষ্টা আজার বায়রামভকে বাংলাদেশের শ্রম খাতে গৃহীত কার্যক্রম এবং শ্রম মানকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীতকরণে কারিগরি সহযোগিতা বাড়ানোর কথা বলেন।শ্রম উপদেষ্টা এ সময়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.