বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মত বিনিময় সভা সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে। সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে যা বলেছেন অধ্যাপক ইউনূস
/ ১৬৬ সময় দেখুন
আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৩:৩০ অপরাহ্ন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারত বরাবরই হাসিনাকে সমর্থন করে এসেছে। তারা হয়তো এখনো আশা করছেন যে তিনি পূর্ণ গৌরবের সঙ্গে বাংলাদেশে ফিরে আসবেন, একজন বিজয়ী নেতা হিসেবে। ডিজিটাল সংবাদমাধ্যম জিটিও’র সাংবাদিক মেহদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক নিয়ে উদ্বেগের প্রশ্নে অধ্যাপক ইউনূস জানান, বাইরের কিছু শক্তি তাকে বাংলাদেশে ফিরে আসতে সহায়তা করবে। আমরা সব সময় এ নিয়ে উদ্বিগ্ন।প্রধান উপদেষ্টা মোদির সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি মোদির সঙ্গে কথা বলেছি। তাকে অনুরোধ করেছি, যদি হাসিনাকে (ভারতে) রাখেন, সে বাংলাদেশের মানুষ বা সরকারের বিষয়ে যেন কথা না বলে। মোদি আমাকে বলেছিলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারছেন না। ড. ইউনূসের সাক্ষাৎকারে জুলাই গণ–অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব, শেখ হাসিনার ভারতে অবস্থান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ এবং নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও উঠে এসেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.