সারাদেশে আরও দুই থেকে তিনদিন হতে পারে এমন থেমে থেমে বৃষ্টি। এরপর বৃষ্টি থামার সম্ভাবনা রয়েছে।তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা বজলুর রশীদ গণমাধ্যমে পে তথ্য নিশ্চিত করেন।
আবহাওয়া অধিদপ্তর এর বরাত দিয়ে বলা হয় আজ সকাল ৯টা থেকে আগামী প্রায় চার থেকে পাঁচ দিন দেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে । আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আজ সকাল ৬ টায় অবস্থান কড়ছে । এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হবার ব্যাপক সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আগামীকাল ৩ অক্টোবর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
৪ অক্টোবর রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
৫ ও ৬ অক্টোবর রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে।
তবে আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে আরো বলা হয় আসার সংবাদ হল ৭ অক্টোবর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক আংশেই কমে যাবে।

