শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
পিরোজপুর জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান
/ ৭১ সময় দেখুন
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৭:৪৫ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে জেলা জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থেকে স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলোর মধ্যে রয়েছে, জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এ বিষয়ে গণভোটের আয়োজন, জাতীয় সংসদে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টি, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের স্বচ্ছ বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা। জেলা আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে এই পাঁচ দফা বাস্তবায়ন জরুরি। জনগণের অংশগ্রহণ প্রমাণ করে, তারা পরিবর্তন ও সুষ্ঠু নির্বাচন চায়। এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.