শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি)জাতীয় নীতি নির্ধারণ প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী পর্ব অনুষ্ঠিত।
/ ১০২ সময় দেখুন
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় নীতি নির্ধারণ প্রতিযোগিতা ২০২৫ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আজ১৩ অক্টোবর সোমবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী এবং বিশেষ অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাঃ লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, তরুণরাই দেশের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের চিন্তাশক্তি, গবেষণা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের নীতিমালা প্রণয়নে কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদের নেতৃত্বগুণ, বিশ্লেষণী দক্ষতা ও বাস্তব সমস্যার সমাধানমূলক চিন্তা তৈরি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.