মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।
Headline
Wellcome to our website...
পিরোজপুরে গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১
/ ১০৪ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১:১০ অপরাহ্ন

পিরোজপুর অফিস: পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর ইউনিয়নে গণপিটুনিতে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় আরেকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার ভোররাতে পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ঘটে ডাকাতির এ ঘটনা। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে আটক হওয়া সবুজ হাওলাদার (৫৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।দুলালের বাড়িতে ডাকাতির বিষয়ে তার ভাই অমলেশ চন্দ্র রায় জানান, একদল ব্যক্তি ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের চেইন, কানের দুল, শাঁখা ও অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার পর খবর পেয়ে এসআই রাধা রমন এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন।এদিকে স্থানীয়দের ধাওয়া খেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ।ঘটনার বিষয়ে পিরোজপুর সদর থানায় ডাকাতি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে এবং পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.