মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।
Headline
Wellcome to our website...
প্লট বরাদ্দে জালিয়াতি: সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
/ ৭০ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১:২৯ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : ঢাকার বিশেষ জজ আদালত-৫ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মোট ২১ বছরের কারাদণ্ড ঘোষণা করেছে। বৃহস্পতিবার আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় দেন।রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হওয়ার পর ২৩ নভেম্বর মামলাগুলো রায়ের জন্য এ দিন নির্ধারিত ছিল।তিনটি মামলাই রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি ও প্লট বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দায়ের করা হয়।
প্রথম মামলা: দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৪ জানুয়ারি ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ আটজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ১০ মার্চ আফনান জান্নাত কেয়া ১২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
দ্বিতীয় মামলা: পূর্বাচলে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ সংক্রান্ত আরেক অভিযোগে একইদিন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ ১৫ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে মোট ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। এই মামলায় আদালতে ২৩ জন সাক্ষ্য দিয়েছেন।
তৃতীয় মামলা : জালিয়াতির মাধ্যমে পূর্বাচলে ১০ কাঠার প্লট পেতে অনিয়মের অভিযোগে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গত ১২ জানুয়ারি শেখ হাসিনা, পুতুলসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।এর আগে, গত ৩১ জুলাই আদালত তিনটি মামলাতেই অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.