মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।
Headline
Wellcome to our website...
আপাতত এভারকেয়ার হাসপাতালেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে : ডা. জাহিদ
/ ২৮৮ সময় দেখুন
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৫:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই পরিচালিত হচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে এখানেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল টিম। শনিবার রাতের দিকে হাসপাতালের সামনে গণমাধ্যমকে ব্রিফিং দিতে এসে এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।ডা. জাহিদ জানান, সাম্প্রতিক বেশ কিছু পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে চিকিৎসকরা মনে করেছেন যে তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। সেই সিদ্ধান্তের পর গত ২৭ তারিখ সকালে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তিনি বলেন, দেশে থাকা চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীনসহ কয়েকটি দেশের বিশেষজ্ঞরাও নিয়মিত পরামর্শ দিচ্ছেন এবং সে অনুযায়ী চিকিৎসা চলছে।খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বিকভাবে মনিটরিং করছেন তারেক রহমান, যিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন—এ তথ্যও জানান তিনি।হাসপাতাল এলাকায় ভিড় না করার অনুরোধ জানিয়ে ডা. জাহিদ বলেন, “এখানে আরও অনেক রোগী চিকিৎসাধীন। অযথা ভিড় করলে তাদের চিকিৎসা ব্যাহত হতে পারে। তাই সবার প্রতি অনুরোধ—নিজ নিজ জায়গা থেকে তার সুস্থতার জন্য দোয়া করুন।বিদেশে নেওয়ার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সবকিছু নির্ভর করছে বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতামতের ওপর। “মেডিকেল বোর্ড যদি কোনো সিদ্ধান্ত নেয়, তা আমরা সংবাদমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেব,” বলেন ডা. জাহিদ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.