শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের আশুলিয়ায় হিন্দু পরিবার কর্তৃক চুরির অপবাদ দিয়ে একটি মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ঢাকার সাভারে নৃশংসভাবে ছেলের হাতে বাবা মহিন মিয়া (৩৮) খু’ন
Headline
Wellcome to our website...
দুমকির শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
/ ১৪৬ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৫:৪৯ পূর্বাহ্ন

জাকির হোসেন হাওলাদার,
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় লুথ্যারাণ হেলথ কেয়ার সংলগ্ন মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা।
ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন বিপুলসংখ্যক দর্শক। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথী বৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন, সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক এবিএম আসাদুজ্জামান আসাদ ও শহীদুল ইসলাম শহীদ, লুথ্যারাণ হেলথ কেয়ার বাংলাদেশের মেডিকেল অফিসার ডা. অমিতাভ তরফদার, দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম সুজন এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শাহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৬ দলীয় এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজিবুল এক্সপ্রেস, আর রানার্সআপ হয় ধামাকা দল। আয়োজকরা টুর্নামেন্ট শুরুর আগেই এক সপ্তাহের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করার ঘোষণা দেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা সফলভাবে শেষ করেন। স্বল্প সময়ে সুশৃঙ্খল ও সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথি ও খেলোয়াড়রা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজিবুল ইসলাম,  টুর্নামেন্টটির আয়োজন করে শ্রীরামপুর ইউনিয়নের তরুণ সমাজ।
জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.