শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সর্বোতভাবে সহায়তা করবে: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
/ ১৬৫ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৫ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা একান্তই তার নিজের বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট সম্পর্কিত কোনও সমস্যা থাকলে সরকার সমাধান করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম-সাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি আমার জানা নেই। তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারবো। সরকার নিজে থেকে উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। তিনি যখন দেশে ফিরতে চাইবেন তখনই আমরা সর্বোতভাবে তাকে সহায়তা করবো।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ চিঠি দেওয়ার পর ভারতের সঙ্গে আর যোগাযোগ হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, এরপর এ নিয়ে আর কোনও চিঠি দেইনি আমরা। একদফা দেওয়া হয়েছে, যদি দেয়া হয় আপনারা জানতে পারবেন। তবে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ফোরামে তাকে ফেরানোর বিষয়টি তুলেছি। ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, আমাদের অবস্থান ইতিবাচক, এখানে দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে। অত্যাসন্ন নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে উপদেষ্টা বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক টিমের ক’জন সদস্য এরইমধ্যে ঢাকা ঘুরে গেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.