সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
Headline
Wellcome to our website...
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬০ জনের মৃত্যু, নিখোঁজ আরও অনেক
/ ২২২ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৫ অপরাহ্ন

নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।প্রতিবেদনে বলা হয়, ১০০ জনেরও বেশি যাত্রী বহনকারী নৌকাটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে মালালে জেলার টুংগান সুলে শহর থেকে যাত্রা শুরু করে এবং কাইঞ্জি জলাধারের ডুগা শহরের উদ্দেশ্যে যাচ্ছিল।নাইজারের জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনএসইএমএ) বুধবার জানিয়েছে, বোরগু এলাকার গাউসাওয়া সম্প্রদায়ের কাছে একটি ডুবে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগার পর নৌকাটি ডুবে যায়।স্থানীয় সংবাদপত্র ডেইলি ট্রাস্টকে এনএসইএমএ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহন এবং গাছের গুঁড়ির সাথে সংঘর্ষের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।সংস্থাটি আরো জানিয়েছে, নৌকাটিতে নারী ও শিশুরাও ছিল। তারা ডুগা শহরে একটি শোকসভায় অংশ নিতে যাচ্ছিল।সংস্থার মহাপরিচালক এবং বোরগু স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান আবদুল্লাহি বাবা আরা বলেছেন, উদ্ধার অভিযান এখনো চলমান এবং নিখোঁজদের সন্ধানে কাজ চলছে।তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “নৌকা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে পৌঁছেছে।তিনি আরো বলেন, “১০ জনকে গুরুতর অবস্থায় পাওয়া গেছে এবং এখনও অনেককে খোঁজা হচ্ছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.