মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।
Headline
Wellcome to our website...
পিরোজপুরে সন্ত্রাস-চাঁদাবাজ ও দালাল মুক্ত বিএনপি গঠনের দাবিতে বিক্ষোভ
/ ২২৫ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও দালালমুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বড় মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বিএন পি’র অঙ্গ ও সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। পথসভায় বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে যারা রাজপথে থেকে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারাই প্রকৃত নেতৃত্বের দাবিদার। অথচ আজ ত্যাগীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারী ও বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে। একটি চক্র আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন করছে, যা তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করেছে। দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় ত্যাগীদের মূল্যায়ন এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন জরুরি।”এ সময় জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিফ আহম্মেদ রাজিব, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক জসিম শেখ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নওসার শেখসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.