সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
Headline
Wellcome to our website...
খুলনা আর্ট একাডেমিতে শিশু শিল্পী জুলায়েম আল ওয়াদীর জন্মদিন উদযাপন
/ ২২৭ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

খুলনা থেকে শেখ আব্দুল মজিদ : খুলনার প্রাণকেন্দ্রে, ৩৬, আয়েশা কটেজ, ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে, খুলনা আর্ট একাডেমি অবস্থিত। এটি একটি শিল্প সাংস্কৃতিক প্রতিষ্ঠান। শিশু শিল্পী জুলায়েম আল ওয়াদী-এর ৮ম জন্মদিন একাডেমির প্রাঙ্গণে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।৫ই সেপ্টেম্বর, ছবি আঁকার ক্লাসে সহপাঠীদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করে ওয়াদী। এ সময় খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস জন্মদিনের কেক কেটে ওয়াদীকে কোলে নিয়ে আশীর্বাদ করেন। এ সময় আরো বলেন ওয়াদীকে পেয়ে আমরা ধন্য কারন ওয়াদী খুলনার খালিশপুর থেকে আমাদের প্রতিষ্ঠানে আসে । ওয়াদীর পিতা-মাতাকে আমরা ধন্যবাদ জানাই এত দূর থেকে সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে আসার জন্য।আমরা আশাবাদী এই সন্তান একদিন অনেক বড় হবে।অনুষ্ঠানে একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস ওয়াদীকে খাতা-পেন্সিল উপহার দেন, এ সময় একাডেমির সহকারী শিক্ষক প্রদীপ মন্ডল এবং সহকারী শিক্ষিকা মোহনা আক্তার বিভা ছবি আঁকার উপকরণ উপহার দেন। এসব পেয়ে ওয়াদী অত্যন্ত আনন্দিত হয়।ওয়াদীর বাবা জানান, “আমার ছেলে একাডেমিতে কেক কাটতে চাইলে আমি কেক নিয়ে আসি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এমন একটি সুন্দর মুহূর্ত তৈরি করার জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই।” ওয়াদীও জানায়, স্যারের সাথে কেক কাটতে পেরে তার খুব ভালো লেগেছে।অনুষ্ঠানের শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সবাই ওয়াদী বাবুর জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। আগামী জন্মদিনে আবারো একসাথে মিলিত হওয়ার প্রত্যাশা রইলো।”শিশুদের আনন্দঘন এই জন্মদিন উদযাপন একাডেমির পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। আমরা সবাই ওয়াদী বাবুর সুন্দর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.