শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই : ডিএমপি কমিশনার
/ ৩৩৯ সময় দেখুন
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৬ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন,বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে মনে করেন ।তিনি বলেন, গত ১০ দিন থেকে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল, আগামীকালও ভালো থাকবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা ১০ তারিখ সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত বহাল থাকবে। যদি প্রয়োজন হয় সময় আরো বৃদ্ধি করা হবে। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকায় এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।ক্যাম্পাসে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকল লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বহন নিষিদ্ধের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার আরো বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতাবলে আজ (সোমবার) রাত ৮ টা থেকে ১১ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছি।তিনি আরো বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। ক্যাম্পাস পুরো নিরাপত্তার চাদরে ঢাকা আছে। আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতের নাগালেই পাবেন। তাই অপরাধীকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেবেন।কমিশনার আরো বলেন, আগামীকাল ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার ভেতরে অনুষ্ঠিত হবে। এখানে কোনো দুর্ঘটনা হবে না। সকলকে এ ব্যাপারে আশ্বস্ত করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.