মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।
Headline
Wellcome to our website...
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী জাহাঙ্গীর আলম দুলালের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
/ ২৩৮ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

পিরোজপুর অফিস : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম দুলাল। এই উপলক্ষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জাহাঙ্গীর আলম দুলাল বলেন, “বিএনপিতে যোগদানের পর থেকেই আমি নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। জনসেবা ও জনগণের আস্থা অর্জনই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, পিরোজপুর-১ আসনের সাধারণ মানুষ আমাকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য যোগ্য মনে করেন, কারণ আমি সবসময় তাদের সুখ-দুঃখে পাশে ছিলাম এবং থাকবো।” স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের অভিমত অনুযায়ী, দুলালের তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং ‘ক্লিন ইমেজ’ তাকে এই আসনের জন্য একজন যোগ্য ও শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছে। তিনি অতীতে ইন্দুরকানী উপজেলা, পিরোজপুর জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বলেও সভায় উল্লেখ করেন। মতবিনিময় সভায় পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বলেন, “দুলাল ভাই সবসময় নিবেদিতপ্রাণ একজন সংগঠক হিসেবে রাজনীতি করেছেন। সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ, কর্মীদের প্রতি আন্তরিকতা ও উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গিই তাকে আলাদা করে চেনায়।” সভায় আরও উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান আতিক, মাস্টার আবুল কালাম, মো. খলিলুর রহমানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, দুলাল বহু মামলা, হামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েও কখনো দলের আদর্শ ও নীতির বাইরে যাননি। তিনি সততার সঙ্গে জীবনযাপন করছেন এবং দুঃসময়ে জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করেছেন। সংঘর্ষপীড়িত এলাকায় তার উপস্থিতি ও মানবিক উদ্যোগগুলো তাকে একজন গ্রহণযোগ্য জননেতায় পরিণত করেছে। রাজনীতির পাশাপাশি সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজেও দুলালের সক্রিয় অংশগ্রহণ তাকে একজন জননন্দিত সমাজসেবক হিসেবেও প্রতিষ্ঠিত করেছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.