মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।
Headline
Wellcome to our website...
রামপালে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহতের ঘটনায় মামলা দায়ের, বাদীকে হুমকি
/ ১৯২ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১১ অপরাহ্ন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে মৎস্যঘের বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হওয়ার ঘটনায় অবশেষে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মামলাটি করেন ভুক্তভোগী শেখ আসাদুজ্জামান। মামলা করায় প্রতিপক্ষ মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে দাবী করেছেন ভুক্তভোগীরা।জানা গেছে, উপজেলার শিবনগর গ্রামে শান্তিপূর্ণভাবে নিজস্ব জমিতে মৎস্যঘের করে আসছিলেন শেখ আসাদুজ্জামানসহ তার পরিবারের সদস্যরা। একই এলাকার প্রতিপক্ষ ঘেরটি দখলে নিতে ষড়যন্ত্র শুরু করে। নিরুপায় হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে বাগেরহাটের বিজ্ঞ আদালতে জীবনের নিরাপত্তা চেয়ে এবং জমিজমা শান্তিপূর্ণভাবে ভোগদখলের জন্য পৃথক দুইটি মামলা করেন ভুক্তভোগীরা। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় শিবনগর গ্রামে তাদের মৎস্যঘেরে যাওয়ার সময় ইয়াহিয়ার ঘেরের ভেড়ীতে গেলে তাদের পথরোধ করে। ওই সময় ওৎ পেতে থাকা প্রতিপক্ষ মো. জাহিদ শেখ, আশ্বাব শেখ, অহিদ শেখ, শহিদ শেখ, জিহাদ শেখ, মুরাদ শেখ, মাসুদ শেখ, তামিম শেখ, শাহীন হাওলাদার, নাসির হাওলাদার, আসাদ শেখ, অছিক শেখ, মোকছুদ শেখ, সাবেকুন্নাহার ও খাদিজা বেগমসহ অজ্ঞাতনামা ৭/৮ জন হামলা করে। তারা পরিকল্পিতভাবে লবনমাখা ঝালের গুড়া, ছোরা, রাম দা, চাইনিজ কুড়াল, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে উপুর্যুপরি এলোপাথাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় আহত হন শরিফুজ্জামান রুবেল (৩০), শাহা আলম (৩০), শাহিন শেখ (৫২), আব্দুল্লাহ শেখ (২৫)। আহতদের খুমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বাদী আসাদুজ্জামান অভিযোগ করেন, প্রতিপক্ষরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে তাদের বিরুদ্ধও মামলা করে সায়েস্তা করা হবে। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য প্রতিপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি। রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, জমিজমা ও মৎস্যঘের নিয়ে বিরোধে হামলার ঘটনা ঘটে। মামলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.