শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
জলঢাকায় কৃষকদের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার এবং পাওয়ার স্প্রেয়ার যন্ত্র বিতরন।
/ ৭৯ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা, নীলফামারী, প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের মাঝে প্রায় ১ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে  উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, সহ অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। কৃষি অফিস সূত্র মতে, উপজেলার ১২ টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে প্রায় ১ কোটি টাকা মূল্যের ১৫ টি রাইস ট্রান্সপ্লান্টার, ২০টি রিপার, ২০টি পাওয়ার স্প্রেয়ার, ১ টি টিব্রী দান বীজ বপন যন্ত্র এবং ১০০ রাইস ট্রান্সপ্লান্টার ট্রে বিতরণ করা হয়। এসময় উপকারভোগী কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করলে সময়, খরচ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি ফসল উৎপাদনও বাড়বে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, যন্ত্রগুলো কোনোভাবেই বিক্রি বা অপব্যবহার করা যাবে না। যদি কেউ এ ধরনের অনিয়মে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে কৃষিতে প্রযুক্তির ব্যবহার আরও সহজ হবে এবং কৃষকরা লাভবান হবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.