বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ তিনজন গ্রেপ্তার শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের।
Headline
Wellcome to our website...
জলঢাকায় দারিদ্র্য মানুষের মাঝে এসো দেশ গড়ি সংস্থার টিউবয়েল বিতরণ
/ ২১৭ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি : এসো অসহায়ের পাশে দাঁড়াই”” এই শ্লোগান কে সামনে রেখে নিরাপদ পানির অভাব দূরীকরণ ও জন স্বাস্থ্যের উন্নয়নে এসো দেশ গড়ি সংস্থার উদ্যোগে নীলফামারীর জলঢাকা উপজেলার সুবিধা বঞ্চিত ৮০টি দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (১৭সেপ্টেম্বর) বিকালে উপজেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশুদ্ধ পানির নিশ্চয়তা মানুষের মৌলিক অধিকার। এসো দেশ গড়ি সংস্থা অবহেলিত মানুষের কল্যাণে যে আন্তরিকতা নিয়ে কাজ করছে তা প্রশংসনীয় এবং জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসো দেশ গড়ি সংস্থার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ।সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আমরা শুধু টিউবওয়েল বিতরণ করছি না, প্রতিটি টিউবওয়েলের সাথে টেকসই প্লাটফর্ম তৈরি করে দিচ্ছি, যাতে উপকারভোগী পরিবারগুলো দীর্ঘমেয়াদে সুপেয় পানি ব্যবহার করতে পারে। ভবিষ্যতেও আমরা এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখব।এই বিষয়ে আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় শুধু টিউবওয়েল বিতরণই নয়, বরং প্রতিটি টিউবওয়েল স্থাপন ও টেকসই ব্যবহারের জন্য সুদৃশ্য প্লাটফর্ম নির্মাণ করে দেয়া হচ্ছে। এর ফলে পানিবাহিত রোগ কমে আসবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন সহজ হবে।উপকারভোগীরা এসো দেশ গড়ি সংস্থার এ উদ্যোগকে জীবনের জন্য আশীর্বাদ বলে উল্লেখ করেন। তাদের মতে, নিরাপদ পানির ব্যবস্থা তাদের দৈনন্দিন জীবনের কষ্ট অনেকটাই লাঘব করবে।উল্লেখ্য, এসো দেশ গড়ি সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই উত্তরের জেলা সমুহে অসহায় ও প্রান্তিক মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা নুর মোহাম্মদের নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, দারিদ্র বিমোচন, খাদ্য ও ত্রাণ সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে ছানি অপারেশন, কুরবানির মাংস বিতরণ, গৃহ নির্মাণ, মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.