শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পী মোহাম্মদ সাইফুল্লাহ সামি এর ৯ম জন্মদিন আনন্দঘন পরিবেশে উদযাপিত।
/ ১২৭ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০২ অপরাহ্ন

খুলনা থেকে শেখ আব্দুল মজিদ : খুলনা আর্ট একাডেমি, ৩৬ আয়েশা কটেজ, ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে অবস্থিত। এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। খুলনা আর্ট একাডেমিতে ২০২০ সালে সামি ছবি আঁকার ক্লাসে ভর্তি হয়।এটা ছিল তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রথম শিক্ষক মিলন স্যার।প্রথম দিকে মা বা খালামনি ছাড়া ক্লাসে বসতে না চাইলেও আজ সে শিক্ষকদের ভালোবাসা ও সহপাঠীদের সান্নিধ্যে নির্ভয়ে দুই ঘণ্টা একটানা ক্লাসে থাকতে পারে।তার মধ্যে আমরা ব্যতিক্রম কিছু পেয়ে থাকি।সে সবসময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকতে পছন্দ করে।সামির মা জানান “ছেলের ইচ্ছে খুলনা আর্ট একাডেমিতে জন্মদিন পালন করবে। তাই কেক নিয়ে আসি। ১৯ সেপ্টেম্বর ২০২৫ জন্মদিনের কেক কেটে শিল্পচর্চার পরিবেশে সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করে সামি। কেক কাটা শেষে একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস সামিকে কোলে নিয়ে খাতা-পেন্সিল উপহার দিয়ে আশীর্বাদ করেন। এ সময় সহকারী পরিচালক শিলা বিশ্বাস এবং সহকারী শিক্ষক প্রদীপ মন্ডল উপস্থিত থেকে আনন্দ ভাগ করে নেন।সামি বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে এমন মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমি খুবই আনন্দিত। এ সময় অন্যান্য শিক্ষার্থীদের কাছেও জানতে চাওয়া হয় এই জন্মদিন তোমাদের কেমন লেগেছে। সব শিক্ষার্থী আনন্দ প্রকাশ করে এবং সবার খুব ভালো লেগেছে জানায়।”অনুষ্ঠানের শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস সবাইকে আহ্বান জানান “সামি বাবুর জন্য দোয়া করবেন, সে যেন শিল্প-সংস্কৃতির এই স্পর্শে বড় হয়ে দেশের ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে এমনটা আশীর্বাদ চান।”সবার ভালোবাসা ও শুভকামনায় সামির এই জন্মদিন একাডেমির পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত। ক্লাসের শেষে উপস্থিত সকল শিক্ষার্থীদের নিয়ে কেক কাটে এবং হালকা নাস্তার ব্যবস্থার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.