মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।
Headline
Wellcome to our website...
সমাজের অবহেলিতদের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার: আওরঙ্গজেব কামাল”
/ ১১৩ সময় দেখুন
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন

মীর জেসান হোসেন তৃপ্তি :  ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেছেন, “ঢাকা প্রেসক্লাব সাংবাদিকদের পাশাপাশি সমাজের বঞ্চিত ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমরা চাই সমাজের প্রতিটি অবহেলিত মানুষ সমান মর্যাদা পাক।”রবিবার বিকেলে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের  নিশ্চিন্তপুরে সাভার উপজেলা রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “দেশের মানুষ আজ চরম কষ্টের মধ্যে রয়েছে। প্রতিনিয়ত চুরি, ছিনতাই ও খুন বেড়েই চলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি খেটে খাওয়া সাধারণ মানুষকে চরম বিপাকে ফেলেছে। অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, মোঃ রাজিব আহমেদ, মোঃ ফোরকান উদ্দিন ও মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  করেন মোঃ নাঈম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কেষ্টকান্ত রায়, জিএম মোশারফ হোসেন, মোঃ উসমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাভার উপজেলার রিকশা-ভ্যান ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় শ্রমিক নেতৃবৃন্দ  অভিযোগ করেন, প্রতিনিয়ত পুলিশ তাদের ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে ব্যাটারি খুলে নিয়ে যায়, যা আর ফেরত দেওয়া হয় না। পাশাপাশি মাসোয়ারা দিতে হয়, মাস শেষে বিভিন্ন জরিমানাও গুনতে হয়। এসব কারণে শ্রমজীবী মানুষের আয়-রোজগার দিয়ে আর সংসার চালানো সম্ভব হচ্ছে না। এছাড়া যারা পায়ে রিক্সা চালায় রাস্তার দুরবস্থার কারণে তাও চালাতে পারে না। তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, “আমরা যেন ভালোভাবে রিকশা, ভ্যান ও অটোরিকশা চালিয়ে পরিবার-পরিজন নিয়ে কোনোভাবে হলেও বেঁচে থাকতে পারি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.