মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।
Headline
Wellcome to our website...
স্বাস্থ্য খাতে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় পিরোজপুরে এডভোকেসি কর্মশালা
/ ২০৩ সময় দেখুন
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০০ অপরাহ্ন

পিরোজপুর অফিস :: পিরোজপুরে স্বাস্থ্য খাতে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় প্রতিক্রিয়া বিষয়ক এক এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য অর্থনীতি ইউনিট (HEU) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. এনামুল হক। জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এইচএসডি–এইচইইউ এর পরিচালক (প্রশাসন) ও উপসচিব সমন্বয়ক মোহাম্মদ শওকত হোসেন খান। এছাড়া প্রশিক্ষক হিসেবে অংশ নেন ডা. এ.জি.এম. মশিউকুর রহমান ও ডা. রাহাত আরা নূর। কর্মশালায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। আলোচকরা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা কেবল ভুক্তভোগীর শারীরিক ক্ষতি নয় বরং মানসিক ও সামাজিক দিকেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এ ধরনের সহিংসতার শিকার নারীরা যাতে দ্রুত স্বাস্থ্যসেবা ও আইনগত সহায়তা পান, সে বিষয়ে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানো জরুরি। বক্তারা আরও উল্লেখ করেন, “লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্বাস্থ্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল আচরণ এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদানই এ খাতের অন্যতম দায়িত্ব।” কর্মশালায় অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.