বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবন কারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড। সিংগাইরে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু, ৪ দিনব্যাপী আয়োজন পটুয়াখালীর দুমকিতে গাড়ি চাপায় নিহত-১ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ভোলাহাট প্রেসক্লাব–পরিবারের বনভোজন আয়োজনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখে মাতলো সারাদেশ, আনন্দোৎসবে বাংলা নববর্ষ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
জাতিসংঘে রাজনৈতিক নেতাদের উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের বার্তা বহন করে: প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
/ ১২৩ সময় দেখুন
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫১ পূর্বাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছয় রাজনৈতিক নেতার উপস্থিতি বিশ্বকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত বলেছেন,প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ।তিনি বলেন, ‘আজ তারা (ছয় নেতা) একসঙ্গে বসে বিশ্বকে বার্তা দিয়েছেন যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত।শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।প্রধান উপদেষ্টার জাতিসংঘ ভাষণের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা ড. নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা অধিবেশনে উপস্থিত ছিলেন।শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও ব্যাংক লুটের বিচার সম্পন্ন এবং নির্বাচন আয়োজন করা।প্রধান উপদেষ্টার ভাষণকে যুগান্তকারী আখ্যা দিয়ে তিনি বলেন, সংস্কার উদ্যোগগুলোর অনেকগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।প্রেস সচিব জানান, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন করতে গিয়ে প্রধান উপদেষ্টা তিন প্রধান রাজনৈতিক দলের নেতাদের ইউএনজিএ অধিবেশন ও অন্যান্য কর্মসূচিতে তাঁর সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানান।তিনি বলেন, তাদের উপস্থিতি বিশ্বকে এ বার্তা দিয়েছে যে তারা ঐক্যবদ্ধ এবং একসঙ্গে নির্বাচনে যেতে প্রস্তুত।প্রেস সচিব বলেন, ‘এটি শুধু দেশের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্যও একটি বড় বার্তা ছিল। বাংলাদেশ পুরোপুরি গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত। এটিই ছিল মূল বার্তা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.