মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।
Headline
Wellcome to our website...
নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি
/ ১৯৬ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।
সিইসি আরও বলেন, নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই আমরা অনেক দূর এগিয়েছি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ, মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের অতিরিক্ত সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এছাড়া নয়টি আইন সংশোধন প্রক্রিয়াধীন রয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় বেশিরভাগ প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছি। সংস্কার কমিশনের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে। আমরা নিশ্চিত করছি, যেকোন গ্যাপ থাকলে পূরণ করা হবে।
সিইসি বলেন, এবার আমরা নিশ্চিত করব সকল ভোটার ভোট দিতে পারবে। প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থাও মাইলফলক হিসেবে বিবেচিত হবে। অতীতে রিটার্নিং অফিসাররাও ভোট দিতে পারতেন না। এবার তাদেরও ভোটাধিকারও নিশ্চিত করা হবে। এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও ভোট দিতে পারবেন।
সংলাপে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, কমিশনের সিনিয়র সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত ফেরদৌস ছাড়া আরও ১৩ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।সংলাপের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনের প্রস্তুতি, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে সুশীল সমাজের মতামত গ্রহণ এবং নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ বৃদ্ধির জন্য সকল প্রাসঙ্গিক পদক্ষেপ নির্ধারণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.