শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
বিসিবির পরিচালক পদে প্রার্থী হলেন যাঁরা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন যারা
/ ২২০ সময় দেখুন
আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

নিজস্ব সংবাদদাতা: যাচাই-বাছাই ও শুনানি শেষে বিসিবির নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ছিল ৫০ জনের। সেখান থেকে আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৬ জন। অর্থাৎ ৬ অক্টোবরের নির্বাচনে ২৫টি পরিচালক পদের জন্য ৩টি ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নেবেন ৩৩ প্রার্থী।নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে বেশির ভাগ প্রার্থিতা প্রত্যাহার হয়েছে ঢাকার ক্লাবগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি-২–এ। এই ক্যাটাগরির ৩০ প্রার্থীর মধ্যে ১৩ জনই আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আদালতের নিষেধাজ্ঞার কারণে ১৫টি বিতর্কিত ক্লাবের একটি ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার রহমানও নির্বাচন করতে পারবেন না।এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘যে নির্দেশনা ছিল (১৫টি ক্লাবের ব্যাপারে), সেখান থেকে একজন প্রার্থী প্রত্যাহার করেছেন। আরেকজনের ক্ষেত্রে আদালত যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা ওইভাবে ব্যবস্থা গ্রহণ করেছি। এ ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। এই ১২টি পদের জন্য এখন প্রার্থী মাত্র ১৬ জন।জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হবেন মোট ১০ জন পরিচালক। এই ক্যাটাগরিতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আসা ৭১ জন কাউন্সিলরই ভোটার হওয়ার কথা থাকলেও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো কাউন্সিলর না থাকায় ভোটার এখন ৭০ জন। তবে এই ভোটাররা ভোট দেবেন শুধু নিজ নিজ বিভাগ থেকে পরিচালক নির্বাচনে। অভিযোগ আছে, এই ক্যাটাগরিতে বেশির ভাগ কাউন্সিলরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পছন্দে মনোনীত হয়েছেন, বিসিবির নির্বাচনে যিনি বর্তমান সভাপতি আমিনুল ইসলামকে সমর্থন দিচ্ছেন।জেলা-বিভাগের ক্যাটাগরিতে ১০ পরিচালকের ৬ জনই অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা বিভাগ থেকে আগেই পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক আবদুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান। বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেটের রাহাত সামসও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। আজ চট্টগ্রাম ও রাজশাহী থেকে একটি করে মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে। তাতে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী। ক্যাটাগরি-১–এ নির্বাচন হবে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। ঢাকা থেকে তিন প্রার্থী বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, নাজমূল আবেদীন ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের মধ্যে ঢাকা বিভাগের কাউন্সিলরদের ভোটে পরিচালক নির্বাচিত হবেন দুজন। এ ছাড়া রাজশাহী ও রংপুরের তিনজন করে প্রার্থীর মধ্য থেকে নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন দুজন পরিচালক।সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে ক্যাটাগরি-৩–এ মোট ভোটার ৪৫ জন। তাঁদের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর মনোনয়নপত্র প্রত্যাহার করায় এই ক্যাটাগরিতে প্রার্থী আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল ও সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ।
বিসিবির নির্বাচনে প্রার্থী যাঁরা
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা)
ঢাকা বিভাগ:
আমিনুল ইসলাম (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা)
নাজমূল আবেদীন (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা)
এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা)
রাজশাহী বিভাগ:
হাসিবুল আলম (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা)
মুহাম্মদ মুখলেসুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা)
এস এম শামস মতিন (জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা)রংপুর বিভাগ।
মো. হাসানুজ্জামান (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা)
মো. রেহাতুল ইসলাম খোকা (দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা)
মো. নূর-এ-শাহাদাৎ স্বজন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা)
ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব):
মোহাম্মদ লুতফর রহমান (লিজেন্ডস অব রূপগঞ্জ)
ইসতিয়াক সাদেক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)
আদনান রহমান দীপন (রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব)
ফায়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব)
আবুল বাশার (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব)
আমজাদ হোসেন (ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব)
শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব)
একেএম আহসানুর রহমান মল্লিক (ইয়ং প্যাগাসাস ক্লাব)
মোহাম্মদ মোখছেদুল কামাল (গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাব)
মোহাম্মদ ফয়জুর রহমান ভুঞা (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)
এম নাজমুল ইসলাম (ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি)
ফারুক আহমেদ (রেঞ্জার্স ক্রিকেট একাডেমি)
মেজর (অব.) ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব)
মো. রাকীব উদ্দিন (এইস ওয়ারিয়র্স)
মো. মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব)
মেহরাব আলম চৌধুরী (যাত্রাবাড়ী ক্রীড়া চক্র)
ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও সংস্থা)
দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
খালেদ মাসুদ পাইলট (সাবেক ক্রিকেটার)
মনোনয়নপত্র প্রত্যাহার করলেন যাঁরা
ক্যাটাগরি–১
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা) ও মো. তওহীদ তারিক খান (পাবনা জেলা ক্রীড়া সংস্থা)।
ক্যাটাগরি–২
তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস), রফিকুল ইসলাম (ইন্দিরা ক্রীড়া চক্র), মাসুদুজ্জামান (মোহামেডান), সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স), সৈয়দ বোরহান হোসেন (তেজগাঁও ক্রিকেট একাডেমি), ইসরাফিল খসরু (এক্সিওম ক্রিকেটার্স), সাব্বির আহমেদ (প্রগতি সেবা সংঘ), আসিফ রাব্বানী (শাইনপুকুর), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), ফাহিম সিনহা (সূর্যতরুণ), এ এইচ এম সাইদুল ইসলাম (গোপীবাগ ফ্রেন্ডস), ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ) ও আর এম নাজমুস সাকিব (প্যারাডাইস স্পোর্টিং ক্লাব)।
ক্যাটাগরি–৩
সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।
আজ মনোনয়নপত্র প্রত্যাহার শেষে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা ড. শেখ জোবায়েদ হোসেন বলেছেন, ‘তিনটি ক্যাটাগরিতে মোট ১৬টি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জমা পড়েছে। সেই মোতাবেক আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি। মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা ‘ব্যক্তিগত কারণে’ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.