শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশ নারী দলের
/ ২৪৫ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ সূচনা করল বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট আর ১১৩ বল হাতে রেখে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।বোলাররাই জয়ের ভিত গড়ে দেন। স্বর্ণা আক্তার, মারুফা আক্তারদের তোপে পাকিস্তান মাত্র ১২৯ রানে অলআউট হয়। বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান।রান তাড়ায় শুরুটা ভালো হয়নি লাল-সবুজের মেয়েদের। দলীয় ৭ রানে ফারজানা হক (২) আউট হন। এরপর শারমিন আক্তারও ফেরেন ৩০ বলে ১০ রান করে। তবে চাপ সামলে নেন রুবাইয়া হায়দার। প্রথমে অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ৬২ রানের জুটি, পরে সোবহানা মোস্তারির সঙ্গে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটিতে ম্যাচ বের করে মাঠ ছাড়েন তিনি।নিগার ২৩ রান করেন, সোবহানা ১৯ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। আর রুবাইয়া খেলেন অপরাজিত ৫৪ রানের অসাধারণ ইনিংস, যেখানে ছিল ৭৭ বলে ৮টি চারের মার।এর আগে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। কিন্তু প্রথম ওভারেই পেসার মারুফা আক্তার পরপর দুই বলে উমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করেন। দুজনই ফেরেন শূন্য রানে। ২ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান।রামিনা শামিম (২৩) ও মুনিবা আলি (১৭) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নাহিদা আক্তারের ঘূর্ণিতে ফেরেন দুজনেই। পরে সিদরা নওয়াজও (১৫) রাবেয়া খানের বলে এলবিডব্লিউ হন।৬৭ রানে ৫ উইকেট হারানো পাকিস্তানকে ভরসা দিতে চেষ্টা করেন আলিয়া রিয়াজ (১৩) ও ফাতিমা সানা (২২)। কিন্তু নিশিতা আক্তার নিশি ও ফাহিমা খাতুন তাদের জুটি ভেঙে দেন। এরপর আর বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায় পুরো দল।বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার ৫ রান দিয়ে ৩ উইকেট নেন। মারুফা আক্তার ও নাহিদা আক্তার শিকার করেন ২টি করে উইকেট। ফাহিমা খাতুন, রাবেয়া খান ও নিশিতা আক্তার নেন একটি করে উইকেট।এই জয়ে দুর্দান্ত সূচনা করল নিগার সুলতানার দল।এক নজরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেন। স্বর্ণা আক্তার মাত্র ৩.৩ ওভারে ৫ রান খরচায় ৩ উইকেট নেন। নাহিদা আক্তার ৮ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। মারুফা আক্তার নেন ২/৩১ (৭ ওভার), যা তাকে ম্যাচসেরার পুরস্কার এনে দেয়। ফলে ৩৮.৩ ওভারে পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ১২৯ রানে। নারীদের আত্মবিশ্বাসী ব্যাটিং টার্গেট তাড়া করতে নেমে শুরুতে ফারজানা হক দ্রুত ফিরে গেলেও (২ রান), চাপ সামলে নেন রুবিয়া হায়দার। রুবিয়া হায়দার ৫৪ রান (৭৭ বল, ৮ চার)* করে অপরাজিত থাকেন। অধিনায়ক নিগার সুলতানা ২৩ রান করে আউট হলেও দলের ভিত গড়ে দেন। শেষদিকে সোবহানা মোস্তারির ঝড়ো ইনিংস (২৪* রান ১৯ বলে, ৬ চার) জয়কে আরও সহজ করে তোলে। ৩১.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.