শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ ধোবাউড়ায় অবৈধ পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে বিভাগীয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪,০০০ পিস ইয়াবা সহ এক মহিলা গ্রেফতার। সিংগাইর ৫০ শয্যা হাসপাতালে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র (এমপি)র পক্ষ থেকে ৩০টি আরাম দায়ক চেয়ার প্রদান। ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতি মূলক সভা
Headline
Wellcome to our website...
সমকাল ও বিএফএফ আয়োজনে পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
/ ১২৬ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

নতুন প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ ও প্রতিভা বিকাশের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সমকাল ও বিএফএফ-এর যৌথ উদ্যোগে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
উৎসবমুখর প্রতিযোগিতার ক্রেস্ট ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদ রহমান চৌধুরী ও গ্রীন ফোর্স সভাপতি মইনুল হাসান মুন্না। সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুরের সভাপতি সহযোগী অধ্যাপক একেএম মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মো.  শাহাবুদ্দিন সিকদার, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু ও সুহৃদ সমাবেশ এল সাধারণ সম্পাদক পারভেজ আকন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশ সদস্য কে এম মনিরুল আলম সেলিম।
প্রথম রাউন্ডের আলোচিত বিষয় ছিল, পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয়, সামাজিক সচেতনতা জরুরি, সামাজিক দৃষ্টিভঙ্গি নারীদের বিজ্ঞান শিক্ষা থেকে পিছিয়ে রাখছে, শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানে শিক্ষার্থী কমছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার আন্তরিক নয়।
সেমিফাইনালে আলোচনার বিষয় ছিল ইন্টারনেটের অপব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে ও সামাজিক যোগাযোগমাধ্যম পাঠ্যবই বিমুখ করছে। আর ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়- পলিথিন ব্যবহার বন্ধে আইন নয়, সচেতনতা বেশি জরুরি।
অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি, পুকুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ইন্দুরকানি মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়। প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনজন করে শিক্ষার্থী অংশ নেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.