ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় পূজা দেখতে বেরিয়ে এক গারো কিশোরী (১৬)ধর্ষ*ণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।ধ*র্ষিতা কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী ।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
গত ২৯ সেপ্টেম্বর-২০২৫ ইং তারিখ রোজ সোমবার রাতে উপজেলার জুগলী ইউনিয়নে এ ঘৃণিত ঘটনাটি ঘটে। সোমবার দিন সকাল প্রায় ১০টার দিকে পূজা দেখার জন্য মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নেন নয়াপাড়া এলাকার পূর্ব পরিচিত মিলন নামের এক যুবক। মিলনের পিতার নাম আজিজুল ইসলাম।মিলন ধ*র্ষিতা কিশোরীকে
সারা দিন পূজা দেখিয়ে রাতে অটোরিকশায় তুলে দিলে একই এলাকার অটোরিক্সা চালক আবুল বাশার মেয়েটি কে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধ*র্ষণ করেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
বাশার পরে রাত প্রায় ১১টার দিকে ইউনিয়নের গামারিতলা মোড়ে ধর্ষি*তা কিশোরীকে ফেলে চলে যান।পরে ভুক্তভোগী কিশোরী বাড়ি গিয়ে সব ঘটনা তাদের পরিবারের লোকজনকে জানালে থানায় এসে পুলিশের সহায়তা চায় ভুক্তভোগীর পরিবার।
ধর্ষ*ণের শিকার কিশোরীর মা বলেন,মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার জন্য মেয়েকে সে ডেকে আনে।পরে অটোরিক্সায় জোর করে তুলে দিলে এ ঘটনা ঘটে। আমরা এর বিচার চাই।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুণ সাংবাদিকদের জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আপাতত একজনকে আসামি করা হচ্ছে।অটোরিক্সা টি জব্দ করা হয়েছে। তদন্তে আরও কাহারো সংশ্লিষ্টতা পেলে মামলায় তা অন্তর্ভুক্ত করা হবে।

