শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ ধোবাউড়ায় অবৈধ পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে বিভাগীয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪,০০০ পিস ইয়াবা সহ এক মহিলা গ্রেফতার। সিংগাইর ৫০ শয্যা হাসপাতালে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র (এমপি)র পক্ষ থেকে ৩০টি আরাম দায়ক চেয়ার প্রদান। ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতি মূলক সভা
Headline
Wellcome to our website...
নরসিংদীতে চাঁদাবাজিতে প্রতিবাদ ও বাধা প্রদান করায় অতিরিক্ত সহকারী পুলিশ সুপারের ওপর হামলা
/ ১৭০ সময় দেখুন
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর নিশংস  হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগরে এই হামলার ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, আহত অবস্থায় অতিরিক্ত সহকারি  পুলিশ সুপার শামিম আনোয়ারকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী পৌর সভার সিএনজি-অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর বলেন, আমি পৌরসভা থেকে ২৫ লাখ টাকায় স্ট্যান্ডের ইজারা নিয়েছি। কিন্তু অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার প্রায় ইজারার টাকা তুলতে বাধা দেয়। এর আগেও আমাদের দুইজন লোককে ধরে নিয়ে জেলে পাঠিয়েছিল। আজকে ও আরশীনগর এলাকায় গিয়ে আমাদের লোকজনকে আটক করে। আমরা তো বৈধভাবে ইজারা নিয়ে কাজ করছি। আমাদের যদি কাজ করতে না দেয়- তাহলে আমাদেরকে দেয়া ২৫ লাখ টাকা ফিরিয়ে দেয়া হোক।
অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার উপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো ঘটনা  তার জানামতে ঘটেনি।
অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার বলেন, আজ সকালে নরসিংদী পৌর শহরের আরশিনগর এলাকায় দুইজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। এ সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম কীসের টাকা তোলা হচ্ছে? টাকা তুলতে তো হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে বলে জানি। এরই মধ্যে ৩০ থেকে ৩৫ জন লোক অতর্কিত ভাবে আমার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা আমাকে কিল-ঘুষি মারতে থাকেন। এরপর আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন তখন আমি মাটিতে লুটিয়ে পড়ি,  পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
উল্লেখ্য, গত কয়েকদিন পূর্বে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরোটলারেন্স ঘোষণা করে সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার তার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেন। একই সঙ্গে তার ওপর যে কোনো সময় হামলার আশঙ্কার কথা জানান তিনি। এই ঘটনায় জনমনে এক আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.