সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
Headline
Wellcome to our website...
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের শিপলু মৃত্যুতে লাখো মানুষের জানাজায় অংশগ্রহণ।
/ ২১৮ সময় দেখুন
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:১৮ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি:- চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, একনিষ্ঠ রাজনৈতিক সংগঠক ও তৃণমূলের ‘প্রিয় মুখ’ মির্জা ফরিদুল ইসলাম শিপলু। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এর পর তাকে জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় অংশ গ্রহন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান চুয়াডাঙ্গা -১ আসনের এমপি প্রার্থী শামসুদ্দোহা দুদু। তিনি এ সময় বলেন,চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের শিপলুর অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ সময় শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। চুয়াডাঙ্গা -১ আসনের এমপি প্রার্থী শামসুদ্দোহা দুদু মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন বিএনপি জনগনের দল সেটা নির্বাচনের মাধ্যমে প্রমানিত হবে। জানাজায় আরো উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা- ২ আসনের এমপি প্রার্থী বিশিষ্ট শিল্পপতি বিজিএম এর সভাপতি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, মাহমুদুল হাসান থান বাবু। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু , জীবননগর উপজেলা সভাপতি সেক্রেটারি দর্শনা উপজেলা সভাপতি সেক্রেটারি সদর উপজেলা সভাপতি সেক্রেটারি আলমডাঙ্গা উপজেলা সভাপতি সেক্রেটারি বিএনপির অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সহ হাজার হাজার নেতৃবৃন্দ ও সাধারণ জনতার উপস্থিতিতে জানাজার অনুষ্ঠিত সম্পূর্ণ করা হয়। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায় এই অমোঘ সত্যের কাছে হার মেনে চলে গেলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু। বিদায় হে নেতা – ওপারে ভালো থাকবেন।হাজারো মানুষের ভালোবাসা আর অশ্রুভেজা শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.