শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ ধোবাউড়ায় অবৈধ পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে বিভাগীয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪,০০০ পিস ইয়াবা সহ এক মহিলা গ্রেফতার। সিংগাইর ৫০ শয্যা হাসপাতালে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র (এমপি)র পক্ষ থেকে ৩০টি আরাম দায়ক চেয়ার প্রদান। ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতি মূলক সভা
Headline
Wellcome to our website...
দিনাজপুর-৫ বিএনপির মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা বাবুর নির্বাচনী শোডাউন ও গণসংযোগ
/ ২২২ সময় দেখুন
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোঃ নূরুল হুদা বাবু ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনীয় গণসংযোগ ও শোডাউন করেছে।আজ বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪ টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দলটির নেতা-কর্মী, সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রা ও শোডাউন করেন। এটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থী নুরুল হুদা বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক এবং বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তরুণ নেতা হিসাবে বর্তমানে এলাকায় ব্যপক আলোচিত দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থানীয় ভোটারদের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।ছাত্রজীবন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন নুরুল হুদা বাবু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হন। দলীয় ত্যাগ, অধ্যবসায় ও আদর্শিক অবস্থানের কারণে ক্রমান্বয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন হয়ে ওঠেন। বর্তমানে তিনি মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.