শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ ধোবাউড়ায় অবৈধ পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে বিভাগীয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪,০০০ পিস ইয়াবা সহ এক মহিলা গ্রেফতার। সিংগাইর ৫০ শয্যা হাসপাতালে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র (এমপি)র পক্ষ থেকে ৩০টি আরাম দায়ক চেয়ার প্রদান। ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতি মূলক সভা
Headline
Wellcome to our website...
পটুয়াখালী ভার্সিটিতে, ইউট্যাব ও জিয়া পরিষদের যৌথ সভা।।
/ ৯৫ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

দুমকি ও পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ও জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)-এর সদস্যদের এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎‎বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।‎সভায় বিশ্ববিদ্যালয়ে “শহীদ জিয়া গবেষণা পরিষদ” নামে গঠিত একটি সংগঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয়, সংগঠনটির বৈধতা বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব বরাবর পত্র প্রেরণ করা হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলীয় ঐক্য ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে সংগঠনটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
‎‎সভায় নেতৃবৃন্দ বলেন, আগামি জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো স্বার্থান্বেষী মহল যাতে দলীয় ঐক্য বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।‎সভায় ইউট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ইউনিটের নেতৃবৃন্দ ও জিয়া পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

জাকির হোসেন হাওলাদার
দুমকী, পটুয়াখালী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.