শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লি. ও বিএনএমসি’র উদ্যোগে সাভারে অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
/ ২৯৭ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

সোহরাব হোসেন,  নিজস্ব প্রতিবেদক:

ঢাকা জেলার সাভার উপজেলার আড়াপাড়া এলাকায় বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব (বিএনএমসি)-এর যৌথ উদ্যোগে একটি অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১১টায় সংগঠনের ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা সব সময় সমাজের অবহেলিত ও হতদরিদ্র শ্রেণির মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছি। এই প্রচেষ্টাকে সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। আপনারা পাশে থাকলে আমরা সারা দেশে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করব। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদুজ্জামান। তিনি বলেন, “বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে আমরা নিরলসভাবে কাজ করছি। শিশু বয়সেই সঠিক দিকনির্দেশনা না পেলে ভবিষ্যতে তাদের পরিবর্তন করা কঠিন হয়ে পড়ে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী।প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন,“দরিদ্র জনগোষ্ঠীকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করতে হলে সুশিক্ষার বিকল্প নেই। এজন্য সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।এছাড়া উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা প্রেসক্লাব ফেডারেশন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন। তিনি বলেন, “সমাজে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের একমাত্র উপায় হলো জনসচেতনতা বৃদ্ধি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক গণজমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মনির হোসেন বিশ্বাস, সহ-সম্পাদক সাব্বির আহমেদ, সমাজসেবা ফিল্ড অফিসার মোস্তাফিজুর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক মো. ইউনুছ আলী, কোহিনুর বেগম, শারমিন আক্তার, সীমান্ত, মো. ওবায়দুল ইসলাম, শাহনাজ আলম রোমানাসহ অনেকে।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা, কলম ও প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.