শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
পটুয়াখালী ভার্সিটির, ইউট্যাব শাখার সাংগঠনিক সিদ্ধান্তের প্রতিবাদে শহীদ জিয়া গবেষণা পরিষদের নিন্দা।
/ ২০৯ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১:২২ অপরাহ্ন

দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিটে শহীদ জিয়া গবেষণা পরিষদের নবগঠিত কমিটির কার্যক্রম সাময়িক ভাবে স্থগিতের ঘোষণার প্রতিবাদ জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নেতৃীবৃন্দ।

গত ০৯-১০-২০২৫ বৃহস্পতিবার দৈনিক গণজমিন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়,

ইউট্যাব (ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত শহীদ জিয়া গবেষণা পরিষদের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে সাময়িক ভাবে স্থগিত থাকবে।

দৈনিক গণজমিন পত্রিকায় এই সংবাদ প্রকাশের পর বিষয়টি শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় দপ্তরের নজরে আসে।

এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আনিসুর রহমান আনিস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক তালুকদার এক যৌথ বিবৃতিতে বলেন, “ইউট্যাব পবিপ্রবি শাখার এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত, বেআইনি ও অগণতান্ত্রিক। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও মুক্ত চিন্তার চর্চার পরিপন্থী।বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির নেতৃীবৃন্দ আরও বলেন,গুটি কয়েক স্বার্থান্বেষী ব্যক্তির এমন অযৌক্তিক ও বিভ্রান্তিকর উদ্যোগ জাতীয়তাবাদী শিক্ষাবিদ সমাজে বিভাজন সৃষ্টি করবে এবং দলীয় ঐক্য বিনষ্টের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে সাধারণ জনগণকে বিভ্রান্ত করবে।কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতে, ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মরহুম প্রফেসর এমাজউদ্দিন আহমেদের সরাসরি তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত শহীদ জিয়া গবেষণা পরিষদ গত ২৮ বছর ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা, গণতান্ত্রিক আদর্শ ও জাতীয়তাবাদী দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে কাজ করে আসছে। সংগঠনটি নিয়মিত ভাবে সেমিনার, প্রকাশনা এবং মুক্ত চিন্তার চর্চাসহ বিএনপি ঘোষিত বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে আসছে।
বিবৃতিতে আরও বলা হয়, পবিপ্রবিতে জাতীয়তাবাদী রাজনীতি ও মুক্তবুদ্ধির চর্চার পরিপন্থী এমন ঘৃণ্য সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করতে হবে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক সমাজ কোনো ভাবেই এ ধরনের অবৈধ ও অগণতান্ত্রিক পদক্ষেপকে মেনে নেবে না।এ সময়ে জিয়া গবেষণা পরিষদ এর নেতৃবৃন্দ বেশ কয়েকবার বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহিত সাক্ষাৎ করে পরিষদের বিভিন্ন গ্রন্থ, প্রকাশনা তার হাতে তুলে দেয়াসহ বিগত ২০১৪ সালে অবরোধের সময়ে সচিবালয়ে’ র গাড়ী পোড়ানো সহ ফ্যাসিষ্ট হাসিনা সরকারের দায়ের কৃত বিভিন্ন মিথ্যা মামলায় দীর্ঘ কারাবরণ শেষে জিয়া গবেষণা পরিষদ এর নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহিত সাক্ষাৎ করেন।
প্রতিবাদ লিপিতে জিয়া গবেষণা পরিষদ এর নেতৃবৃন্দ বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামে ভূমিকার বিষয়ে পবিপ্রবি’র ইউট্যাব নেতৃীবৃন্দের নিকট প্রশ্ন রেখে জানতে চান বিগত আন্দোলনে আপনারা একদিন কারাবরণ তো দূরের কথা একটি মিথ্যা মামলায় ও আসামি হয়েছিলেন কিনা? এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.