শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত আওরঙ্গজেব কামাল গাইবান্ধায় সাংবাদিকের পরিবারে ফের দুর্বৃত্তায়ন: বিভিন্ন মহলের নিন্দা প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
ভোলাহাটে বিনামূল্যে কৃষি প্রণোদনা রাসায়নিক সার ও বীজ বিতরণ!
/ ৩০২ সময় দেখুন
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে রবি মৌসুমে শীতকালীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান সোমবার সকাল ১০টায় (২০ অক্টোবর ২০২৫) উপজেলা কৃষি দপ্তর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়া উপজেলা ভুমি কমিশনার (এসি ল্যাণ্ড) মোঃ শামিম হোসেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোঃ হারুন-অর রশিদ।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার মোঃ সৈয়দ সাগর আলী, মোঃ আবুল কাশেম, মোঃ ওয়াহেদুল ইসলাম, মোঃ মাশিরুল ইসলামসহ কৃষি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলাহাট উপজেলায় ৪ হাজার ৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় চাষে সহযোগিতার জন্য অনুমোদিত অগ্রাধিকার তালিকাভূক্ত একজন কৃষক একটি মাত্র ফসলের জন্য পাবে, ১টি ফসল ও রাসায়নিক সার। ১জন কৃষক ১ বিঘা জমির জন্য ২০ কেজি গম বীজ, সাথে ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার ও ১ কেজি সরিষা বীজের সাথে ১০ কেজি এমওপি ও ১০ কেজি সার অনুষ্টানের উপস্থিত প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ সার-বীজ বিতরণ করেন।

  1. এম. এস. আই শরীফ,
    ২০.১০.২০২৫ ইং
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.