মাদারীপুর শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের বিএনপি’র সভাপতি আজমল হুদা চৌধুরী ইথু দুই শতাধিক মোটরসাইকেল রেলি নিয়ে বিশাল এক মহড়া আয়োজন করেন। সর্বসাধারণের জার্মালের নিরাপত্তার উদ্দেশ্যে এই রেলীর পথ যাত্রা শুরু করেন পাঁচ্চর বাজার এর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাওরাকান্দি ফেরি ঘাট, কাঠালবাড়ি প্রদক্ষিণ করে, পদ্মা সেতুর হাইওয়ে এক্সপ্রেসওয়ে ঢাকা খুলনা মহাসড়কে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল মহড়া শুরু করেন, পাঁচ্চর বাসস্ট্যান্ড থেকে শুরু করে সূর্যনগর পুলিয়া বাজার প্রদক্ষিণ করেন অবশেষে সূর্য নগর স্টান্ডে অবস্থান করেন। এবং সেখান থেকে আবার যাত্রা শুরু করেন পাথর ইস্টার্ন মোল্লা বাজার সীমানা নাউ ডোবা গোল চক্কর পদ্মা সেতুর প্লাজা প্রদক্ষিণের উদ্দেশ্যে
সেখানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার নবগঠিত উপজেলা কমিটির আহ্বায়ক সাহাদাত হোসেন খাঁন, সাধারণ সম্পাদক সোহেল রানা মাদবরচর ইউনিয়নের বিএনপির সভাপতি আজমল হুদা চৌধুরী ইথু, সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাওন চৌধুরী, মাদারীপুর শিবচর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে বিভিন্ন স্থানে অরজগতা ও অগ্নি সংযোগ এবং নাশকতা বন্ধ করার উদ্দেশ্যে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন।
জনাব সাহাদাত হোসেন খাঁন বলেন আমরা সন্ত্রাস বিরোধী দেশ গড়ার উদ্দেশ্যে আজ রাজপথে নেমে এসেছি। আমরা ১৩ তারিখের কথা বলেছিলাম শিবচরে ফ্যাসিস্ট সরকারের কোন লোক কোথাও অরজগতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন আমরা তাদের এই উদ্দেশ্যকে প্রতিহত করে দিয়েছি আজ এবং কাল এই দুই দিন আমরা তাদের প্রতিহত করবো ইনশাল্লাহ।
শিবচর উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির সেক্রেটারি সোহেল রানা বলেন আওয়ামী লীগ বাদিরা শত চেষ্টা করেও আমাদের এই শিব চরে গত ১৩ নভেম্বর তারিখে কোথাও কোন ধরনের অরজগতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে নাই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ ব্যাপারে সক্রিয় সাধারণ জনগণদের নিয়ে আমরা আজ রাজপথে নেমেছি আগামী দুই দিন এভাবেই থাকবো এবং এই সংসয় কাটার পরবর্তী সময়গুলোতে আমরা এভাবেই জনসাধারণের দুর্ভোগ যেন না হয় সেদিকে তৎপর থাকবো।
ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাওন চৌধুরী বলেন পূর্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অপকর্ম করে সাধারণ মানুষের জীবন যাপনের দিনগুলো সহিংসতার মধ্যে চলে গিয়েছিল বর্তমানে আমরা বিএনপির ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে একযোগে মাঠে কাজ করছি অন্যায়ের প্রতিরোধে এগিয়ে রয়েছে সর্বদা জনসাধারণের মধ্যে আমরা বিরাজমান থাকবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে মাঠে কাজ করব আপ্রাণ চেষ্টা করছি সর্বসাধারণের শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আমরা এখনো মাঠে আছি আজ সকাল থেকেই বিভিন্ন স্থানে ক্যাম্প তৈরি করে অনৈতিকতা ও অরাজকতার প্রতিরোধে গড়ে তুলেছি একটি টিম সাধারণ মানুষ কোন প্রকারেই যেন দুর্ভোগে না পড়েন। ইনশাল্লাহ আমরা অন্যায় ও অবিচারকে প্রতিহত করার প্রতিশ্রুতি নিয়েই মাঠে কাজ করছি।
আজমল হুদা চৌধুরী পিতা চৌধুরী বলেন গত ১৩ ই নভেম্বর ফ্যাসিজ সরকারের সন্ত্রাসীরা সারাদেশে অরাজকতা সৃষ্টি করেছে আমরা বলেছিলাম আমাদের শিবচরে কোথাও কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে দেব না সে অপকর্মে লিপ্ত ছিল আওয়ামী লীগের বর্বর জাতির কিছু সংখ্যক লোক ও নেতা কর্মীরা। শত চেষ্টার পরেও শিবচরের কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি আম্লিক সন্ত্রাসীরা। আজ ১৭ ই নভেম্বর সকাল থেকেই রোড পর্যায়ে ছাত্রদল যুবদল বিএনপি মূলদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একত্রিত হয়ে মাঠে আছি আগামী দিনগুলোতেও সবাইকে সাথে নিয়েই এক হতে কাজ করতে চাই। সর্বসাধারণের অনুগত হয়ে বলতে চাই সবাই মিলে কাজ করলে কোথাও কোন আপত্তিও বিপত্তিকর প্রতিক্রিয়া সৃষ্টি হবে না সাধারণ মানুষ আমাদের সাথে আজও কাজ করছেন জনসাধারণের মঙ্গল ও কল্যাণের জন্য জন্য কাজ করতে পেরে কাজ করতে পেরে আমি নিজেকে একজন আদর্শ কর্মী হিসেবে গর্ববোধ করতে পারি বাকি সময়টুকু মানুষের কল্যাণের জন্য যেন উৎসর্গ করতে পারি। অন্যায় অবিচার রাহাজারী অপরাধমূলক প্রতিটি কাজের ক্ষেত্রে আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি।
শিবচর উপজেলা বিএনপির
মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটির রোকন শরীফ, জাতীয়তাবাদী জাসাস দলের সেক্রেটারি হানিফ মাতব্বর এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

