বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ তিনজন গ্রেপ্তার শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের।
Headline
Wellcome to our website...
স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন
/ ২২৬ সময় দেখুন
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৪:২৩ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘শেখ হাসিনা বাকশালের মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। গণঅভ্যুত্থানে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তিনি বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাস করেননি। পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হিসেবে ক্ষমতা ধরে রেখে সেই দেশের সম্পদ পাচারে সহযোগিতা করেছেন। শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানাও হয়েছে দিল্লি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় মহিলা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।সমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাআল্লাহ বাংলাদেশে ঐতিহাসিক পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শুধু নির্বাচিত হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না; এটি হবে সারাবিশ্বে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচনে জনগণই তার নিজের ভোটের পাহারা দেবে, আর কাউকে লাগবে না।সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন। জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে আগের চেয়ে বেশি সচেতন। তারা নিজেরাই ভোটকেন্দ্র পাহারা দেবেন। গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না— এবার তা ফিরে এসেছে।বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, শান্তি চায়। বিএনপি জনগণের কাছে যে ইশতেহার দেবে, সেটিই হবে বাস্তবসম্মত, জনমুখী ও পরিবর্তনের অঙ্গীকার।তিনি দাবি করেন- বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি, প্রশাসন ও ন্যায়বিচারে যে বিপর্যয় তৈরি হয়েছে, তা পুনর্গঠন করা হবে।সমাবেশে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সমাবেশে কয়েক হাজার নারী ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন বলে জানান দলীয় নেতারা। উল্লেখ্য, কক্সবাজার-১ আসন থেকে টানা তিনবারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ সময় পর এলাকায় ফিরে প্রচারণা শুরু করেছেন। গত ২ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণার উদ্বোধন করেন। এরপর থেকে প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গিয়ে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করছেন।শনিবার সারাদিন চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও জনসভা শেষে রবিবার (৭ ডিসেম্বর) সকালে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.