এস,এ, রশিদ (ঢাকা)সাভার:
৬ ডিসেম্বর (শুক্রবার) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা সহ এবং এক হাজার সাতশত নগদ টাকাসহ মো. রাজীব (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল ওয়াহাব এই অভিযান পরিচালনা করেন।
আটককৃত রাজীব বিরুলিয়া ইউনিয়নের আকরান পূর্বপাড়ার সিরাজের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে রাজীব মাদক ব্যবসার সাথে জড়িত। এর ভিত্তিতে এসআই আব্দুল ওয়াহাবের নেতৃত্বে একটি দল গতকাল রাতে আকরান পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে রাজীবকে ২০ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করা হয়।
বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল ওয়াহাব জানান, আটককৃত রাজীবকে সাভার থানায় প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রতি চলছে।

