শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় মেগা প্রকল্পের ড্রেন কেটে অবৈধ সংযোগ তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, থানায় জিডি। সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির
Headline
Wellcome to our website...
ইনক্লাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
/ ১৬৮ সময় দেখুন
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন

পিরোজপুর অফিস:ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে জেলা বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহিন, জেলা বিএনপির সাবেক সদস্য কামাল আহমেদ খান, আহ্বায় কমিটির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার, যুগ্ন আহ্বায়ক রিয়ার সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা মহিলা দলের সদস্য সচিব রহিমা আক্তার হাসি । সঞ্চালনা করেন জেলা ছাত্রদল সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু। বক্তারা বলেন, ভিন্নমত দমন ও গণতান্ত্রিক কণ্ঠ রোধের উদ্দেশ্যেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। এসব হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.