সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
Headline
Wellcome to our website...
নৌবাহিনীর হেডকোয়ার্টারে জুমার নামাজ আদায় করলেন তারেক রহমান
/ ১৭২ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুপুর আনুমানিক ১টার দিকে তিনি মসজিদে পৌঁছান এবং মুসল্লিদের সঙ্গে কাতারে দাঁড়িয়ে জুমার নামাজে অংশ নেন।নামাজ শেষে তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে শরিক হন। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, কল্যাণ এবং চলমান সংকট নিরসনের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন।দোয়া ও মোনাজাত শেষে তারেক রহমান উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত সময় সেখানে অবস্থান করেন। এরপর দুপুর আনুমানিক ২টার দিকে তিনি নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদ ত্যাগ করে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।এ সময় মসজিদ এলাকায় শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছিল। ধর্মীয় আনুষ্ঠানিকতা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত ধর্মীয় ইবাদতের অংশ হিসেবেই তিনি জুমার নামাজ আদায় ও দোয়ায় অংশ নেন।রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতিও তারেক রহমানের এই উপস্থিতিকে অনেকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.