শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
রাজধানীর গৈদারটেকে সংবাদকর্মীদের ওপর বর্বরোচিত হামলার দারুস সালাম থানায় মামলা দায়ের, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ নূরুল ইসলাম মণি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা কাতারের পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে আমিনবাজার-২ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা ফুলপুরের সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের সরেজমিন পরিদর্শন হরমুজ়ের কাছে হামলা! ভারতীয় পতাকাবাহী জাহাজ ডুবেই গেল জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে আমার দিদি
Headline
Wellcome to our website...
ময়মনসিংহে ডিবির অভিযানে ৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
/ ১৫ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ এক অভিযানে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা মুল্যের গাজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুনের দি নির্দেশনায় আজ ১৩ মে বুধবার সকাল ৭টা ৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

জেলা গোয়েন্দা শাখার ওসি (উত্তর) মোঃ সাজ্জাদ রোমন ওসি (দক্ষিণ) মুহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারকৃতরা হল
১. মাসুম মিয়া (২), পিতা- খোরশেদ মিয়া, মাতা- আমিনা বেগম, সাং- ইকরতলী হাফটা বাড়ী, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।
২. পাভেল মিয়া (২৩), পিতা- ইয়াকুব মিয়া, মাতা- বকুল আক্তার, সাং- ইকরতলী, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।

ডিবি জানায়, মাসুম মিয়ার বিরুদ্ধে পূর্বে ২টি এবং পাভেল মিয়ার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারী চক্র গঠন করে দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ডিবি জানায়, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.