শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবা সহ পিকগাড়ী ও বাবা, ছেলে গ্রেফতার।
/ ৩৯ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল:

মধ্যরাতে নড়াইল সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকা থেকে
ইয়াবা সহ ১১টি মাদক মামলার দুই আসামি শরিফুল ইসলাম (৫৫) ও তার ছেলে বাপ্পি সাহারিয়ারকে (৩৫) গ্রেফতার করেছে সদর পুলিশ ফাঁড়ি।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৩ মে) বিকেলে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২২ মে) মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকারসহ সঙ্গিয় ফোর্স শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা গ্রামের যশোর-নড়াইল মহাসড়কের পাশের নার্সারির সামনে থেকে শরিফুল ইসলাম ও তার বড় ছেলে বাপ্পি সাহারিয়ার এর গতিরোধ করে তাদের তল্লাশি করেন।

এ সময় শরিফুল ইসলামের পরিহিত প্যান্টের পকেট থেকে ২০০ পিচ ও তার বড় ছেলে বাপ্পি সাহারিয়ারের পরিহিত পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিচসহ মোট ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার শরিফুল ইসলামের নামে ৩টি ও তার ছেলে বাপ্পি সাহারিয়ার ৮টি মাদক মামলা রয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ইয়াবাসহ গ্রেফতার শরিফুল ইসলামের নামে ৩ টি তার ছেলে বাপ্পি সাহারিয়ার এর বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.