বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
লিওনেল মেসির ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা ইরাক-এর বিপক্ষে বড় জয় পেল ২৮ বছর পর নরওয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি সকালে ব্যবসায়ীকে বিকালে ওসি-এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারীরা প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ গরীব অসহায় মানুষের মাঝে বিতরন। গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ডোনাল্ড ট্রাম্প
Headline
Wellcome to our website...
লিওনেল মেসির ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
/ ৩ সময় দেখুন
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:০০ পূর্বাহ্ন

আওরঙ্গজেব কামাল : ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেই একের পর এক ইতিহাস গড়ছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তৃতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে নতুন কয়েকটি অনন্য রেকর্ডও নিজের করে নিয়েছেন এই তারকা ফুটবলার।বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে ম্যাচটি শুরু হয়। শিরোপা ধরে রাখার মিশন। লিওনেল মেসির আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ শুরু করছে এই ভাবনা মাথায় রেখে। সে মিশনে আজ প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, যারা ২০১৪ বিশ্বকাপের পর এই প্রথম খেলছে ফুটবলের বিশ্বআসরে।এই ম্যাচের লাইভ আপডেট প্রচারিত হবে যুগান্তর অনলাইনে। এই ম্যাচের আদ্যোপান্ত জানতে চোখ রাখুন এই লাইভ থ্রেডে। মেসির ৩ গোলই আর্জেন্টিনার জয়ের পথ গড়ে দিল। মেসি ৭৮ মিনিটে উঠে যাওয়ার পর আলবিসেলেস্তেদের কাজ ছিল সে ব্যবধানটা ধরে রাখা। স্কালোনির শিষ্যরা সেটা ভালোভাবেই ধরে রেখেছে। ম্যাচ শেষ করেছে ৩-০ গোলের জয় নিয়ে। দেখা যায় ৭৮ মিনিটে উঠে গেলেন মেসি,মেসি উঠে যাচ্ছেন। পরের ম্যাচের জন্য তাকে বিশ্রাম দিচ্ছেন কোচ স্কালোনি। ৭৮ মিনিট শেষে হ্যাটট্রিক নিয়েই ডাগআউটে যাচ্ছেন তিনি। তার জায়গায় আসছেন নিকো পাজ, যাকে ধরা হচ্ছে মেসির উত্তরসূরিই। তবে প্রথমবারের মতো বিশ্বকাপে হ্যাটট্রিক করে বসলেন লিওনেল মেসি। বক্সের ভেতরে বলটা পেয়েছিলেন তিনি। সেখান থেকে দুই ডিফেন্ডার, সঙ্গে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ালেন জালে। সঙ্গে ২০২৬ বিশ্বকাপও দেখে ফেলল তার প্রথম হ্যাটট্রিক! গোলরক্ষক লুকা জিদানকে একা পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। তবে তার দারুণ শটটা দুর্দান্তভাবে ঠেকিয়ে দিয়েছেন আলজেরিয়ান গোলরক্ষক। বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটা পেতে পেতেও পাওয়া হলো না মেসির। সম্ভবত বিশ্বকাপ ক্যারিয়ারে নিজের সবচেয়ে সহজ গোলটা পেলেন লিওনেল মেসি। ম্যাক অ্যালিস্টারের শটটা ঠেকিয়েছিলেন জিদান, তবে ফিরতি সুযোগে মেসির শট আর ঠেকানো হলো না তার। মেসি পেয়ে গেলেন তার দ্বিতীয় গোলের দেখা, আর্জেন্টিনা এগিয়ে গেল ২-০ গোলে।বক্সের বাইরে মেসির প্রিয় জায়গা ধরা হয় ডান পাশের কোণাটাকে। ৫১তম মিনিটে সেখানেই বলটা পেয়েছিলেন, পর্যাপ্ত স্পেসও পেয়েছিলেন। সেখান থেকে অজস্র গোল পেয়েছেন তার ক্যারিয়ারে, বিশ্বকাপেও আছে এক গোল। সেখান থেকে এবার তার নেওয়া শট বেরিয়ে গেল লক্ষ্যের একটু বাইরে দিয়ে।লিওনেল মেসির গোলই পার্থক্য গড়ে দিল। প্রথমার্ধে দুই দলই আক্রমণ শানিয়েছে বেশ। তবে মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।আনিস হাজ মুসা ডান পাশ থেকে রীতিমতো আর্জেন্টিনা রক্ষণকে নাচিয়ে ছেড়েছিলেন। এরপর তার শটটা অবশ্য মানবজটলায় একাধিক ডিফ্লেকশন নিয়ে গিয়ে জমা পড়ল মার্তিনেজের হাতে।এক গোলে পিছিয়ে কিছুক্ষণের জন্য মোমেন্টাম হারিয়ে বসেছিল আলজেরিয়া। তবে সময় গড়াতে সে মোমেন্টাম ধীরে ধীরে ফিরে পাওয়ার চেষ্টায় আছে দলটি। কিছুক্ষণ আগে বেনতালেবের শট এসেছিল। এরপর ৪২ মিনিটে বক্সের বাইরে ফাঁকা পেয়েই শট নিয়েছিলেন ফারেস শাইবি। মেসি যেখান থেকে গোল করেছিলেন, জায়গাটা ছিল প্রায় কাছাকাছিই। তবে সেটা বেরিয়ে গেছে লক্ষ্যের বাইরে দিয়ে। যোগ করা সময়ে আবার দলটি এসেছে আর্জেন্টাইন রক্ষণে। লিসান্দ্রো মার্তিনেজের ক্লিয়ারে আপাতত বিপদমুক্ত হয়েছে আলবিসেলেস্তেরা।বাম পাশ থেকে আর্জেন্টিনার বিপদসীমায় উঠে এসেছিল আলজেরিয়া। তবে বেনতালেবের সে শট ঠেকালেন এমি মার্তিনেজ। প্রায় ৩৫ গজ দূরে একটা ফ্রি কিক পেয়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে সাধারণত বক্সে ক্রস ফেলতে দেখা যায় আর সবাইকে। তবে মেসি সেখান থেকেই লক্ষ্যবস্তু বানিয়েছিলেন প্রতিপক্ষের জালকে। একটুর জন্য ওপর দিয়ে গেল সে ফ্রি কিক।একটা ভুল করে বসেছিলেন লিওনেল মেসি। ৩০ মিনিটে সে ভুল শোধরাতে গিয়ে সঙ্গে সঙ্গেই বল পুনরুদ্ধার করতে গিয়েছিলেন। আর সেটা করতে গিয়েই ফাউল করে বসলেন।বল পায়ে না থাকলেও বেশ ব্যস্ত থাকছেন মেসি। শুরুর দিকের ওই ক্লিয়ারেন্স, আর এই ফাউলই বলে দিচ্ছে তা।হাইড্রেশন ব্রেকের আগে মেসির গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। সেই গোলের পর আলজেরিয়া খানিকটা মনোবল হারিয়েছে যেন। শুরুর আক্রমণ একটু হলেও থিতিয়ে পড়েছে। ওদিকে আর্জেন্টিনা বল পায়ে দখল বাড়িয়েছে। এগিয়ে থেকেই তাই পানি পান করতে গেল আর্জেন্টিনা। দেখা গেল বক্সের বাইরে জোন ১৪তে মেসি একটু স্পেস পেয়েছিলেন। তার বিপদের কারণ হতে তো এটুকুই যথেষ্ট! সেখান থেকে রীতিমতো মিসাইল দাগালেন, সেটা গিয়ে আছড়ে পড়ল আলজেরিয়ার জালে। মেসি এখন বুঝি ‘ডিপে’ খেলছেন! তবে সেটা একটা ফ্রি কিক থেকে অবশ্য। বক্সের একটু দূরে ফ্রি কিক পেয়েছিল আলজেরিয়া। সেটা টাচলাইনের কাছ থেকে ক্লিয়ার করলেন ‘ডিফেন্ডার’ মেসি। খানিকটা অদ্ভুত, তবে এটাই বাস্তব! তবে আর্জেন্টিনাকে চমকেই দিয়েছিল আলজেরিয়া। বক্সের বাম পাশে বল পেয়ে তা জালে জড়িয়েছিলেন দলটির উইঙ্গার ফারেস শাইবি। তবে সেটাও গোলে রূপ পেল না অফসাইডের কাটায়!
৪ মিনিটে বল জালে জড়িয়েছিল আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের পাস থেকে বল পেয়ে আলজেরিয়া গোলরক্ষক লুকা জিদানকে ধোঁকা দিয়ে বল জালে পাঠান লিওনেল মেসি। তবে এরপরই লাইন্সম্যান পতাকা তুলে দেন। কারণ পাস রিসিভ করার সময় অফসাইডে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। গোল পেল না আর্জেন্টিনা।থিয়াগো আলমাদার ক্রসে মাথা ছুঁইয়েছিলেন লাউতারো মার্তিনেজ। তার হেডার ছিল লক্ষ্যে, সেটা সহজেই অবশ্য ঠেকিয়েছে আলজেরিয়া।কাগজে কলমে ফরমেশনটা ৪-৩-৩। তবে বল পায়ে থিয়াগো আলমাদাকে দেখা যাচ্ছে খানিকটা নিচেই। ওপরে লিওনেল মেসির সঙ্গে বামে আছেন লাউতারো মার্তিনেজ। ফলে ছকটা হয়ে যাচ্ছে ৪-৪-২। মূলত রক্ষণকে শক্তপোক্ত করতেই এই কৌশল কোচ লিওনেল স্কালোনির।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.