মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।
Headline
Wellcome to our website...
ঘানার সাথে গোলশুন্য ড্র করে হতাশ ইংল্যান্ড
/ ৬৪ সময় দেখুন
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘এল’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ড ও ঘানার মধ্যে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। যা বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ঘানা পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পুরো সময়জুড়ে আক্রমণ ও পাল্টা আক্রমণের উত্তেজনা থাকলেও কোনো দলই জালের দেখা পায়নি। ম্যাচ শেষে স্কোরলাইন থাকে শূন্য শূন্য।ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ইংল্যান্ড। একের পর এক আক্রমণ সাজালেও ঘানার সংগঠিত রক্ষণভাগ বারবার বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে মাঝমাঠে চাপ সৃষ্টি করে ইংলিশ আক্রমণকে কার্যত থামিয়ে দেয় আফ্রিকার এই দলটি।ঘানাও সুযোগ পেয়ে কয়েকবার দ্রুত কাউন্টার অ্যাটাকে গেলেও ইংল্যান্ডের রক্ষণভাগ সতর্ক থাকায় বড় কোনো সুযোগ তৈরি হয়নি। প্রথমার্ধে বেশ কয়েকটি সেট পিস ও কর্নার পেলেও কোনো দলই গোলের খাতা খুলতে পারেনি।দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। বদলি খেলোয়াড় নামিয়েও গতি বাড়ানোর চেষ্টা করে তারা। তবে ঘানার গোলরক্ষক ও ডিফেন্স লাইনের দৃঢ়তায় শেষ পর্যন্ত ম্যাচে কোনো গোল আসেনি।ম্যাচের শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু শেষ বাঁশি বাজার আগ পর্যন্তও গোলশূন্য ফলাফল বজায় থাকে। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলকেই এক পয়েন্ট করেই সন্তুষ্ট থাকতে হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.