বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ তিনজন গ্রেপ্তার শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের।
Headline
Wellcome to our website...
ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নক আউটে কলম্বিয়া
/ ৭৩ সময় দেখুন
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : ২০২৬ বিশ্বকাপের ‘কে’ গ্রুপে কঠিন এক লড়াই শেষে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দীর্ঘ সময় গোলরক্ষক লিওনেল এমপাসির দুর্দান্ত প্রতিরোধে আটকে থাকলেও শেষ পর্যন্ত দানিয়েল মুনোজের একমাত্র গোলে মূল্যবান তিন পয়েন্ট তুলে নেয় লাতিন আমেরিকার দলটি।শেষ পর্যন্ত ডিআর কঙ্গোর জেদি গোলরক্ষক এমপাসি-নাজাউকে ফাঁকি দিয়ে ১-০ গোলের জয়ে বিশ^কাপের নক আউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া।৭৬ মিনিটে ড্যানিয়েল মুনোজের গোলে কলম্বিয়ার জয় নিশ্চিত হয়। এই জয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে দুই পয়েন্ট পিছনে ফেলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-কে থেকে পরের রাউন্ডে উঠেছে কলম্বিয়া। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সাথে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছিল তারকা সমৃদ্ধ পর্তুগাল। রোনাল্ডোর দুই গোলে গতকাল তারা উজবেবিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকান জায়ান্ট কলম্বিয়া উজবেকদের ৩-১ গোলে পরাজিত করে আসর শুরু করেছিল। কালও ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমন চালিয়ে গেছে কলম্বিয়া। কিন্তু ডিআর কঙ্গোর কঠিন রক্ষনবুহ্য ভাঙ্গতে পারেনি। মুনোজ প্রথমেই একটি সুযোগ পেয়েছিলেন। কিন্ত তার গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। হামেস রড্রিগেজের শট অসাধারণ দক্ষতায় রুখে দেন ডিআর কঙ্গো গোলরক্ষক এমপাসি-নাজাউ। এরপর ইয়োহান মোয়িকা ও লুইস দিয়াজের আরও দুটি শট সেভ করেন এমপাসি। কিন্তু প্রথম হাইড্রেশন বিরতির পর কলম্বিয়া কিছুটা ছন্দ হারিয়ে ফেলে। সেই সুযোগে ডিআর কঙ্গো তাদের উপর চড়াও হয়। যদিও তেমন কোন সুযোগ তারা তৈরী করতে পারেনি।৫০ মিনিটে দিয়াজের আরও একটি শট পা দিয়ে আটকে দেন এমপাসি। ৭৬ মিনিটে ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার মুনোজের ডিফ্লেকটেড শট আর আটকাতে পারেননি এমপাসি। এক গোলে পিছিয়ে থেকে ম্যাচের একেবারে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে গেছে ডিআর কঙ্গো। ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে না পারা কলম্বিয়া শনিবার মিয়ামিতে গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের এবং আটালান্টায় ডিআর কঙ্গো উজবেকিস্তানের মুখোমুখি হবে। ১৯৭৪ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকান দল ডিআর কঙ্গোর সামনে এখনও শেষ ৩২’এ ওঠার সুযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.