সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
আশুলিয়ায় গ্যারেজ থেকে ২টি অটোরিকশা উধাও: চুরি-ছিনতাই ও চাঁদাবাজ চক্রের একজন গ্রেপ্তার হলেও অধরা মূলহোতা রনি রাজশাহীর গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম ও লুটপাট, মডেল থানায় মামলা দায়ের। আশুলিয়ায় গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে বাদী ও সাংবাদিকদের হুমকি মোহাম্মদপুরে পুলিশের সামনেই প্রবাসীর কোটি টাকার বাড়ি দখলের অপচেষ্টা: কিশোর গ্যাংয়ের সশস্ত্র তাণ্ডবের অভিযোগ রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামের গণমিছিল অনুষ্ঠিত। সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী সাভারের আশুলিয়ার ইয়ারপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী দুলাল মীরের নিজ উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন। নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারির অভিযোগ, ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতির তথ্য প্রকাশ। ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
Headline
Wellcome to our website...
রাজশাহীর গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম ও লুটপাট, মডেল থানায় মামলা দায়ের।
/ ২২ সময় দেখুন
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন

তথ্য সংগ্রহে, মোঃ সাব্বির হোসেন :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পথরোধ করে এক যুবককে মারধর, ফোন ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ কালু (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ খাইরুল ইসলাম (৩৪) গোদাগাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

জিডি ট্রাকিং নম্বর: PT54G1, জিডি নং: ২২ (তারিখ: ০১/০৮/২০২৬)।
​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:৪৫ ঘটিকায় গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী গ্রামের মোঃ খাইরুল ইসলাম (পিতা: মোঃ এন্তাজ আলী) মাদারপুর থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।

রাত ১০:০০ ঘটিকার দিকে গোদাগাড়ী খাদ্য গোডাউনের সামনে পাকা রাস্তায় পৌঁছালে মাদারপুর এলাকার মোঃ কালু (পিতা: মোঃ হেনা) তাঁর পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
​ভুক্তভোগী খাইরুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী কালু তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং পাশে থাকা সিমেন্টের পিলার দিয়ে তাঁর কপাল ও হাতের কব্জিতে আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত ও নীলাফুলা জখম হন।

​জিডিতে খাইরুল ইসলাম আরও উল্লেখ করেন, মারধরের একপর্যায়ে বিবাদী তাঁর পকেটে থাকা আনুমানিক ৫২,০০০ টাকা মূল্যের একটি গ্যালাক্সি স্মার্টফোন ভেঙে ফেলেন। এছাড়া টানাটানির সময় তাঁর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ১,১২,০০০ টাকা) এবং ৫ আনা ওজনের দুটি আংটি (যার আনুমানিক মূল্য ৭০,০০০ টাকা) ঘটনাস্থলে পড়ে হারিয়ে যায়।

​ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় বাসিন্দা মোঃ শিশির ও মোঃ জসিমসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত কালু প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
​এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাব-ইনস্পেক্টর (এসআই) মোঃ রাকিবুর হাসান রকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.