শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় মেগা প্রকল্পের ড্রেন কেটে অবৈধ সংযোগ তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, থানায় জিডি। সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ আশুলিয়ার জামগড়ায় আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, গ্রেফতার ০১
Headline
Wellcome to our website...
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে নুরুল হুদা খান বাবু ও আওরঙ্গজেব কামালের অভিনন্দন
/ ৬১ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব ও বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের খুলনা জেলার  সাবেক সভাপতি নুরুল হুদা খান বাবু এবং সংগঠনের সাবেক সিনিয়র সহ-সভাপতি আওরঙ্গজেব কামাল। এক অভিনন্দন বার্তায় তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন আদর্শ, বিচক্ষণ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, দেশের মানুষের অধিকার এবং জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তে তারা সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে তিনি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যোগ্য ও অভিজ্ঞ একজন রাজনীতিবিদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত দলীয় নেতৃত্বের দূরদর্শিতার পরিচায়ক।
নুরুল হুদা খান বাবু ও আওরঙ্গজেব কামাল বর্তমানে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের কল্যাণে তার নেতৃত্ব আরও কার্যকর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.